https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হচ্ছে আজ - atv sangbad মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হচ্ছে আজ - atv sangbad মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হচ্ছে আজ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হচ্ছে আজ

রিপোর্টার নাম / ১৩২ Time View
Update : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন

কক্সবাজার প্রতিনিধি, এটিভি সংবাদ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নির্মীয়মাণ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি আজ শনিবার পরীক্ষামূলক চালু হতে যাচ্ছে। এতে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। বয়লারটির পরীক্ষামূলক উৎপাদনের সফলতা পেলে বিদ্যুৎ সরবাহ নিয়মিত অব্যাহত থাকবে। তখন জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে ৬০০ মেগাওয়াট।

পরে আরো ৬০০ মিলে মোট এক হাজার ২০০ মেগাওয়াট যোগ হবে।বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পৃথক দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটি আজ পরীক্ষামূলকভাবে চালু হবে, যা সফল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে উৎপাদনপ্রক্রিয়ার উদ্বোধন করবেন।

তিনি বলেন, মাতারবাড়ী তাপ বিদ্যুৎ প্রকল্পের ভৌত অবকাঠামোর কাজ এরই মধ্যে ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে সার্বিক ভৌত অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে ৯০ শতাংশ। 
 

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান কোল পাওয়ারের নির্বাহী প্রকৌশলী মনোয়ার ইসলাম বলেন, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের দুটি ইউনিটের নির্মাণকাজ অব্যাহত রয়েছে। প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে আজ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২ টার দিকে।

এতে জাতীয় গ্রিডে ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। ইউনিটটির পরীক্ষামূলক উত্পাদনের সফলতা পেলে বিদ্যুৎ সরবাহ নিয়মিত অব্যাহত থাকবে। এটি আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে যাবে। তবে এর আগেও বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন চূড়ান্তভাবে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে আগামী ডিসেম্বর মাসে। সেটিতেও পরীক্ষামূলক উৎপাদনে ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং বাণিজ্যিক উৎপাদনে গেলে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। পুরো প্রকল্প মিলে জাতীয় গ্রিডে যাবে এক হাজার ২০০ মেগাওয়াট।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের মেগাপ্রকল্পগুলোর অন্যতম হচ্ছে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র। জাপানের উন্নয়ন সংস্থার (জাইকা) সহায়তার প্রায় ৫১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে। এ জন্য সরকার মহেশখালীর সাগরতীরের মাতারবাড়ীতে এক হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য মতে, বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতিদিন ১০ হাজার টন ও প্রতিটি ইউনিটে পাঁচ হাজার টন কয়লা প্রয়োজন হবে। এখন পর্যন্ত দুই লাখ টন কয়লা সংরক্ষণ করা হয়েছে। আগামী ৭ আগস্ট ৬৫ হাজার টন কয়লা নিয়ে আরো একটি জাহাজ বিদ্যুৎকেন্দ্রের জেটি এলাকায় পৌঁছাবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, জাহাজ থেকে সরাসরি ট্যাংকে কয়লা আনলোড করার জন্য প্রকল্প এলাকায় দুটি জেটির পাশাপাশি ১.৭ মিলিয়ন টন স্টোরেজ ক্ষমতার চারটি ট্যাংক এরই মধ্যে নির্মিত হয়েছে। ট্যাংকগুলোর ৬০ দিনের জন্য কয়লা সংরক্ষণের সক্ষমতা রয়েছে। আর জাহাজ থেকে কয়লা আনলোড করতে দেড় থেকে দুই দিন সময় লাগবে। এ ক্ষেত্রে কয়লা খালাস করা পরিবেশবান্ধব হবে। কারণ কয়লা সরাসরি জেটি থেকে ট্যাংকে অফলোড করা হবে। উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ