ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ব্যাটিং দেখে খোঁচা মারলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। ইংল্যান্ডের করার ২৮৩ রানের জবাবে অজিদের প্রথম ইনিংস থেমেছে ২৯৫ রানে। মাত্র ১২ রানের লিড পেয়েছে প্যাট কামিন্সের দল। অজিদের ব্যাটিংয়ের ধরন দেখে বেশ বিরক্ত হয়েছেন ভন। অ্যাশেজ নিশ্চিত হওয়ার পরেও অজিদের এমন সাবধানী ব্যাটিং দেখে তিনি খোঁচা না মেরে থাকতে পারেননি।
তিনি বলেন, ‘তারা তাদের খেলার ধরনেই অটল থেকেছে, যে কৌশলে অনেক বছর ধরেই তারা সাফল্য পেয়ে আসছে। ব্যাপারটি তো এ রকম নয় যে অন্য দলও আমাদের খেলার ধরন অনুসরণ করবে। আমাদের জন্য এটা কার্যকর। কিন্তু দিনশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। ঘরোয়া গ্রীষ্মের সবগুলো ম্যাচ তারা জিতেছে। আমরা ভিন্ন ঘরানায় খেলি বলেই তারা তাদের নিজস্ব ঘরানা তো বদলাবে না।’