https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ হাটহাজারীতে তিন ভাইকে হত্যা, ২০ বছর পর গ্রেফতার আসামী! - atv sangbad হাটহাজারীতে তিন ভাইকে হত্যা, ২০ বছর পর গ্রেফতার আসামী! - atv sangbad হাটহাজারীতে তিন ভাইকে হত্যা, ২০ বছর পর গ্রেফতার আসামী! - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

হাটহাজারীতে তিন ভাইকে হত্যা, ২০ বছর পর গ্রেফতার আসামী!

রিপোর্টার নাম / ১২৪ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৭:৪১ অপরাহ্ন

চট্রগ্রাম ব্যুরো, এটিভি সংবাদ 

চট্টগ্রামের হাটহাজারীতে তিন ভাইকে হত্যা মামলার অন্যতম আসামি ২০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতার ওই আসামি হলেন আবুল কালাম চৌধুরী প্রকাশ কালাম চেয়ারম্যান (৭০)।

শনিবার (৮ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। এর আগে গত শুক্রবার নগরের চান্দগাঁও থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

আবুল কালাম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের কাজিপাড়া এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। এ ছাড়া তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। কালাম চেয়ারম্যান আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনার পর থেকে ২০ বছর পলাতক ছিলেন। বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

র‌্যাব জানায়, জমিসংক্রান্ত বিষয়ে বিরোধের জেরে ২০০৩ সালের ২৬ মে হাটহাজারীর চারিয়া কাজিপাড়া এলাকায় গুলি ও কুপিয়ে তিন ভাই আবুল কাশেম, আবুল বশর ও বাদশাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২০ জনকে আসামি করে মামলা দেন। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিজ্ঞ আদালত আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ট্রিপল মার্ডারের মামলায় আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। হত্যাকাণ্ডের পর থেকে তিনি দীর্ঘ ২০ বছর আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে কালামকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করেছে বলে জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ