https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কোটি টাকার মার্কেটে নওগাঁর চাষিদের ভাগ্যবদল - atv sangbad কোটি টাকার মার্কেটে নওগাঁর চাষিদের ভাগ্যবদল - atv sangbad কোটি টাকার মার্কেটে নওগাঁর চাষিদের ভাগ্যবদল - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

কোটি টাকার মার্কেটে নওগাঁর চাষিদের ভাগ্যবদল

রিপোর্টার নাম / ৮৬ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৮:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

ফসলের কাঙ্ক্ষিত দর নিশ্চিতে কোটি টাকার আধুনিক মার্কেট নির্মাণ করায় বদলে গেছে নওগাঁর গ্রামীণ হাট বাজারের চিত্র। পাশাপাশি ঘুরতে শুরু করেছে চাষিদের ভাগ্যের চাকা। জমি থেকে তোলা সবজি এখন চাষিরা এসব মার্কেটের ঘরে মজুদ রেখে প্রত্যাশিত দরে বিক্রি করতে পারছেন। এতে তৃণমূল পর্যায়ে কমেছে ফড়িয়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য। জেলার সাত উপজেলায় নির্মাণ করা এসব মার্কেট প্রান্তিক চাষিদের অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করছে কৃষি সংশ্লিষ্টরা।

চাষিরা তাদের উৎপাদিত সবজি বিক্রির জন্য প্রান্তিক হাটে নিয়ে আসেন। খোলা আকাশের নিচে সবজি কেনাবেচায় হঠাৎ আবহাওয়া খারাপ হলে বেপারীরা কমিয়ে দেন দর। এমন পরিস্থিতিতে চাষিরা উৎপাদিত সবজি কম দরেই বেপারীদের হাতে তুলে দিতে বাধ্য হন।


এ অবস্থায় গ্রামীণ হাট বাজার উন্নয়ন প্রকল্পের অধীনে ২০২১ সালে নওগাঁর সাত উপজেলায় শুরু হয় চাষিদের জন্য আধুনিক মানের মার্কেট নির্মাণ কাজ। ১৭ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়নে বদলে গেছে কৃষকদের জীবন। 


দ্বিতল বিশিষ্ট এসব মার্কেটের নিচ তলায় মাছ মাংস বিক্রির পাশাপাশি রয়েছে সবজি সংরক্ষণের জন্য চারটি করে ঘর। আর মার্কেটের ওপর তলায় রয়েছে ২২টি ঘর। এসব ঘরের মালিকানা তৃণমূল চাষিদের হাতে তুলে দেয়া হয়েছে।

চাষিরা বলছেন, এসব মার্কেট নির্মাণের ফলে সবজির কাঙ্ক্ষিত দর পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

নওগাঁর তেতুলিয়া বাজারের চাষি হুমায়ুন কবির বুলবুল, জুহুরুল ইসলামসহ বেশ কজন জানান, আগে চাষিদের খুব অসুবিধা হতো। এ মার্কেট নির্মাণের ফলে চাষিরা আধুনিক ভবনে কেনা বেচা করতে পারবে।

এসব মার্কেট নির্মাণের ফলে ফড়িয়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

নওগাঁর কৃর্তিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হান্নান বলেন, গ্রামীণ হাট বাজারে পণ্যের দাম কম। এর কারণ কৃষকরা সংরক্ষণ করতে পারে না। এ মার্কেট বড় ভূমিকা রাখবে কৃষকের জন্য।

মার্কেটের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। ইতোমধ্যে তিনটি মার্কেট চাষিদের মাঝে হস্তান্তর করা হয়েছে। আরও তিনটি হস্তান্তর করবে সংশ্লিষ্ট দফতর। গ্রামীণ হাট বাজারে আধুনিক মার্কেট গড়ে ওঠায় তৃণমূল অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করছেন এ কর্মকর্তা।


এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল আহম্মেদ বলেন, আমরা সাত উপজেলায় এ মার্কেট করছি। আগামীতে বাকী উপজেলায় করা হবে। জেলায় প্রায় ৩৬ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়। আর বছরে সাড়ে চার লাখ মেট্রিক টন সবজি গ্রামীণ হাট বাজারে বেচা কেনা করেন চাষিরা।

নওগাঁর সাত উপজেলায় আধুনিক মানের মার্কেটের নির্মাণের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ হলো- পোরশা শিষা হাটের জন্য দুই কোটি ১৮ লাখ টাকা, নিয়ামিতপুর কাপাষ্টিয়া হাটের জন্য দুই কোটি ২৯ লাখ, সাপাহার আষড়ন্দ হাটের দুই কোটি ৩৯ লাখ, সদর তেতুলিয়া হাটের জন্য দুই কোটি ৩১ লাখ, নিয়ামতপুর শিবপুর হাটের জন্য তিন কোটি ৬৯ লাখ, মহাদেবপুর সদর হাটের জন্য তিন কোটি ৮৭ লাখ টাকা, আত্রাই তিলা ভাদুরী হাটের জন্য বরাদ্দ দুই কোটি ৬৭ লাখ টাকা।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ