https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাজশাহী বিভাগ ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ হতে যাচ্ছে - atv sangbad রাজশাহী বিভাগ ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ হতে যাচ্ছে - atv sangbad রাজশাহী বিভাগ ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ হতে যাচ্ছে - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

রাজশাহী বিভাগ ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ হতে যাচ্ছে

রিপোর্টার নাম / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৯:১০ অপরাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :

ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে রাজশাহী বিভাগের ৬৮টি উপজেলার মধ্যে ৬৬টি উপজেলাকে ইতোমধ্যে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন অবশিষ্ট দুটি উপজেলাকেও ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর মধ্য দিয়ে ভূমিহীন-গৃহহীন মুক্ত হচ্ছে রাজশাহী বিভাগ।

বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে রাজশাহী বিভাগের ৬৮টি উপজেলার মধ্যে ৬৬টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন অবশিষ্ট দুটি উপজেলা বগুড়ার শেরপুর এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলাকেও ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

তিনি জানান, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী শনিবার থেকে সারা দেশে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ শুরু হবে। ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। এ সিদ্ধান্তের আলোকে রাজশাহী বিভাগের সব ভূমি অফিসে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি চলমান থাকবে। এসব ভূমি অফিসে বুথ স্থাপন করে সাধারণ মানুষকে ভূমিসেবা দেওয়া হবে।

শনিবার বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক সভার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, নাগরিক তথা সেবা গ্রহীতার প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার আরও বলেন, ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ভূমিসেবা বিষয়ে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক ব্যবহার, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার স্থাপন, ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায় হতে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আয়োজন করা হবে ভূমি বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতারও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ