https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ তাড়াশে প্রাণিসম্পদ অফিসে চিকিৎসক না থাকায়, পিয়ন দিচ্ছে চিকিৎসা! - atv sangbad তাড়াশে প্রাণিসম্পদ অফিসে চিকিৎসক না থাকায়, পিয়ন দিচ্ছে চিকিৎসা! - atv sangbad তাড়াশে প্রাণিসম্পদ অফিসে চিকিৎসক না থাকায়, পিয়ন দিচ্ছে চিকিৎসা! - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

তাড়াশে প্রাণিসম্পদ অফিসে চিকিৎসক না থাকায়, পিয়ন দিচ্ছে চিকিৎসা!

রিপোর্টার নাম / ১৪৭ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৮:৩১ অপরাহ্ন

অনুসন্ধানী প্রতিবেদক, এটিভি সংবাদ 

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ৩১ দিন যাবৎ চিকিৎসক নেই। বাধ্য হয়ে জরুরি চিকিৎসা সেবা চালু রেখেছেন পিয়ন। এদিকে চিকিৎসক না থাকায় উপজেলার ভেটেরিনারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ ভুক্তভোগী খামারি ও স্থানীয়দের।

জানা গেছে, গত ৮ মার্চ থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিউল আলম উচ্চতর ডিগ্রির জন্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ময়মনসিংহে রয়েছেন। পরে রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. অলিউল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা হিসেবে। কিন্তু তিনি ১ দিনও অফিস করেননি।

এছাড়া ভেটেরিনারি সার্জন, ইউএলএ, ভিএফএ, এফএ (এআই), কম্পাউন্ডার, অফিস সহকারী, ড্রেসার ও অফিস সহায়কের পদের আরও ৯ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিসে।

223

উপজেলার মনোহরপুর গ্রামের খামারি মোহসিন আলী বলেন, খামারের একটি গরু রাত থেকে অসুস্থ। হাসপাতালে এসে দেখি ডাক্তার নেই। পরে পিয়ন প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

তাড়াশ পৌর এলাকার আছিয়া খাতুন বলেন, ছাগলের মরা বাচ্চা পেটে আটকে যায়। হাসপাতালের আনার পর পিয়ন বের করে দিয়েছে।

788

প্রাণিসম্পদ দপ্তরের পিয়ন ফিরোজ হোসেন বলেন, তার একার পক্ষে জরুরি চিকিৎসাসেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এরই মধ্যে ১ দিন চিকিৎসা দেওয়া বন্ধ ছিলো। পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদারের নির্দেশে চালু করা হয়েছে।

প্রাণিসম্পদ দপ্তরের কৃত্তিম প্রজননের দায়িত্বে থাকা (এফএআই) ওরাফেল আহাম্মেদ বলেন, হাসপাতালে প্রায় ১ বছর ধরে সিমেন নাই, ফলে তারও কোনো কাজ নেই।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলিউল ইসলাম বলেন, অভ্যন্তরীণ সমস্যা থাকায় তাড়াশে অফিস করছেন না।

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদার বলেন, তাড়াশে গিয়ে বাদলা রোগে আক্রান্ত গরুগুলোর ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। কর্মকর্তা দেওয়া, না দেওয়া মন্ত্রণালয়ের বিষয়। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ