নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
সারা দেশে ভয়াবহ রূপ নেয়া ডেঙ্গু রোগের ভ্যাকসিনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গুর কোনো ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। আবিষ্কারের পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেঙ্গুর কোনো ভ্যাকসিনের অনুমোদন দিলে তখন আনার ব্যবস্থা করা হবে।
সোমবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রাণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
মশা নিয়ন্ত্রণে পৌরসভা ও সিটি করপোরেশনকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, সারা দেশে রোগী যেহেতু বাড়ছে তাদের তৎপরতা আরও বাড়ানো দরকর।