https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ চাঁদপুরের হাজীগঞ্জের বিভিন্ন গ্রামে ঈদ উদযাপন - atv sangbad চাঁদপুরের হাজীগঞ্জের বিভিন্ন গ্রামে ঈদ উদযাপন - atv sangbad চাঁদপুরের হাজীগঞ্জের বিভিন্ন গ্রামে ঈদ উদযাপন - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

চাঁদপুরের হাজীগঞ্জের বিভিন্ন গ্রামে ঈদ উদযাপন

রিপোর্টার নাম / ১৯৯ Time View
Update : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৭:১৬ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি, এটিভি সংবাদ 

চাঁদপুরের হাজীগঞ্জের বিভিন্ন গ্রামে এবারও আগাম ঈদুল ফিতর পালন করেছে। শুক্রবার সকাল থেকে এসব গ্রামে ঈদের আমেজ দেখা গেছে। সকাল থেকে এ উপজেলার ৫/৭টি গ্রামে আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। শুক্রবার এ জামায়াতে ইমামতি করেন পীর মুফতি আল্লামা যাকারিয়া আল মাদানি।

এদিকে বলাখাল দক্ষিণপাড়া হাজী বাড়ি জামে মসজিদে হাফেজ মাওলানা শরিফুল ইসলাম ও স্কুল বাড়ি জামে মসজিদে হাফেজ আবদুর রহমান ইমামতি করেন। সকাল ৯টায় এ জামায়াত অনুষ্ঠিত হয়। অলিপুর গ্রামে খদ্দের পাড় এলাকায় সকালে সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ও মোশারফ হোসেন মুশু জানান, সকাল থেকেই আমাদের গ্রামে ঈদের আমেজ দেখা যাচ্ছে। মুসল্লিরা জামাতে অংশ গ্রহন করছে।

এ পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, অলিপুর, বলাখাল ও সমেশপুরে বেশ কয়েকটি স্থানে ঈদের জামায়াত হয়েছে।

উল্লেখ্য, আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রতিবছর চাঁদপুর জেলার তিনটি উপজেলার ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়। সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ৯২ বছর ধরেই প্রথম চাঁদ দেখার ভিত্তিতে সাদ্রাসহ ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন।

সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম।

সাদ্রার মরহুম পীরের ছেলে জাকারিয়া আল মাদানী বলেন, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ ইসহাক ইংরেজি ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ছয় ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ