https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড - atv sangbad সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড - atv sangbad সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রিপোর্টার নাম / ২৩৩ Time View
Update : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১২:১৪ অপরাহ্ন

রাজবাড়ী প্রতিবেদক, এটিভি সংবাদ 

রাজবাড়ীতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় জামাল পত্তনদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৬ আগস্ট) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। সেইসাথে মামলার অপর ১০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নিহত বিশ্ববিদ্যালয়ছাত্র সাইফুল ইসলাম রিপন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মোহন মন্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানী শাখার আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

দণ্ডপ্রাপ্ত জামাল পত্তনদার একই ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্লার পাড়ার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রিপন ঢাকা থেকে দৌলতদিয়া আসেন। ওইদিন দিবাগত রাত তিনটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা খলিল মন্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজবাড়ী আদালতের পিপি অ্যাড. উজীর আলী বলেন, রিপন হত্যাকাণ্ডের মামলায় ১১ জন আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং বাকীদের খালাস দিয়েছেন আদালত। আদালতের রায়ে আমি সন্তুষ্ট। তবে, যেহেতু ১০ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে, এতে যদি বাদীপক্ষ সন্তুষ্ট না হয় তারা উচ্চ আদালতে আাপীল করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ