https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ দিনাজপুরে দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষে চালক ২ জন নিহত, আহত ২০ - atv sangbad দিনাজপুরে দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষে চালক ২ জন নিহত, আহত ২০ - atv sangbad দিনাজপুরে দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষে চালক ২ জন নিহত, আহত ২০ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল ১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা।

দিনাজপুরে দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষে চালক ২ জন নিহত, আহত ২০

রিপোর্টার নাম / ১২২ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ২:৩২ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি, এটিভি সংবাদ 

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আঞ্চলিক সড়কের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হেলপারসহ ২০ জন।

দিনাজপুর জেলা বিরামপুর উপজেলায় আঞ্চলিক সড়কের দিওড় বিজুল বাজার নামক স্থানে ঢাকাগামী একটি সবজিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে দিনাজপুরগামী নৈশ কোচ নাবিল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা যায় রোববার ১৬ এপ্রিল সকাল সাড়ে ৫টায় বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের দিওড় বিজুল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় হেলপারসহ আহত ২০ জনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরপর দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ আহতদেরকে দেখার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে ছুটে যান। আহতদেরকে আর্থিক সহযোগিতা করেন ১০ হাজার টাকা ও নিহত ব্যক্তি পরিবারদেরকে ২৫ হাজার টাকা প্রদান করেছেন ।

পুলিশ প্রশাসন ও হাসপাতাল সূত্র জানা যায় নিহতদের পরিচয় নিহতারা হলেন- নাবিল পরিবহনের চালক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকার আব্বাস আলীর ছেলে গোলাম রব্বানী (৩৮) এবং পিকআপ ভ্যানের ড্রাইভার ব্রাহ্মণবাড়িয়া জেলার আজাদ (৩৭)

বিরামপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মনিরা পারভিন জানান, দুইজন চালকই ঘনাস্থলে মারা যান এবং আহত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর ৭ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। আরও ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তিনি বলেন ১৩ জন উন্নত চিকিৎসার জন্য এখানে ভর্তি হয়েছেন।

বিরামপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টায় পিকআপ ভ্যান এবং নাবিল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই দুই চালক মারা যায়। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ