https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ভেঙে যাচ্ছে কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক - atv sangbad ভেঙে যাচ্ছে কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক - atv sangbad ভেঙে যাচ্ছে কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক আয়োজন গাইবান্ধায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রতিশ্রুতি পূরণ করবে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবারকগঞ্জ চিনিকলে রোপণ মৌসুম উদ্বোধন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আরব আমিরাতের নেপালের উপত্যকায় ধ্বংস হয়েছে অন্তত ২,৫০০ ভবন আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

ভেঙে যাচ্ছে কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক

রিপোর্টার নাম / ১৪৪ Time View
Update : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১০:০০ পূর্বাহ্ন

কক্সবাজার প্রতিনিধি, এটিভি সংবাদ

বৈরী আবহাওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে সাগর উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে তীব্র ঢেউয়ের কবলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) টেকনাফের পশ্চিম মুন্ডার ডেইলসংলগ্ন এলাকায় প্রায় ৬০ মিটার সড়ক ভেঙে গেছে। এ ছাড়া দুই দিনে টেকনাফের বাহারছড়া, হাদুরছড়া, দক্ষিণ মুন্ডার ডেইল এলাকার কয়েকটি স্পটেও ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভাঙনরোধে সেনাবাহিনী কাজ শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম বলেন, ‘ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের বেশ কয়েকটি অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। অন্যবারের তুলনায় এবার বেশি ভাঙছে। সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সড়ক রক্ষায় দেয়া জিও ব্যাগ দুর্বল হয়ে গেছে। আইন অমান্য করে মেরিন ড্রাইভের কাছ থেকে অনেকে বালু তুলে জমি ভরাট করেছে। এ কারণেও ভাঙন তীব্র হচ্ছে।’
স্থানীয় রেজাউল করিম বলেন, 
এর আগে কখনও এভাবে ভাঙন ধরেনি মেরিন ড্রাইভে। সাগরের ঢেউয়ের উচ্চতা বেড়ে যাওয়ায় বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে। জিও ব্যাগ টপকে ঢেউ সড়কে উঠছে। যার কারণে সড়কটিতে ভাঙন শুরু হয়েছে।
সৈকতের লাবণী পয়েন্টে দেখা যায়, সাগর উত্তাল রয়েছে; বাতাসের গতিবেগও বেশি। তবে বৃষ্টি নেই। ঢেউয়ের আঘাতে তলিয়ে যাচ্ছে জিও ব্যাগ; তছনছ বালিয়াড়ির রাস্তা; উপড়ে যাচ্ছে ঝাউগাছ। এতে হুমকির মুখে পড়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা।
জেট স্কিচালক ওমর ফারুক বলেন,
সাগর উত্তাল থাকায় দুই দিন ধরে জেট স্কি চালানো যাচ্ছে না। সকালে নামানোর চেষ্টা করা হলেও পরবর্তীকালে ঢেউয়ের তীব্রতার কারণে নামানো যায়নি।
কিটকট ব্যবসায়ী মো. ইদ্রিস বলেন, ‘সাগর উত্তাল; ঢেউয়ের আঘাত তীব্র। তাই পর্যটক বসার কিটকট (ছাতা) বালিয়াড়িতে বসানো যায়নি। সব স্তুপ করে নিরাপদ স্থানে রাখা হয়েছে।’
সৈকতের লাবণী পয়েন্টের গণশৌচাগারের দায়িত্বে থাকা মো. ওসমান বলেন, 
তিন দিন ধরে ভয়াবহ ঢেউ আঘাত করছে স্থাপনায়। শুধু এই স্থাপনায় নয়, তীব্র ঢেউয়ের আঘাতে হুমকিতে রয়েছে ট্যুরিস্ট পুলিশের টাওয়ার, পুলিশ ফাঁড়িসহ বেশ কয়েকটি স্থাপনা। জিও ব্যাগও রক্ষা করতে পারছে না।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউাএনও) কামরুজ্জামান বলেন, সাগরের জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি। মেরিন ড্রাইভের কয়েকটি স্পটে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনরোধে সেনাবাহিনী কাজ শুরু করছে। খুব কম সময়ে এই সমস্যা সমাধান হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ