https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ নিখোঁজের তিন দিন পর ১২ মাঝিমাল্লা জীবিত ফিরল পরিবারের কাছে - atv sangbad নিখোঁজের তিন দিন পর ১২ মাঝিমাল্লা জীবিত ফিরল পরিবারের কাছে - atv sangbad নিখোঁজের তিন দিন পর ১২ মাঝিমাল্লা জীবিত ফিরল পরিবারের কাছে - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন টাঙ্গাইলে দিনব্যাপী চাকরি মেলা: ৩০টি প্রতিষ্ঠানে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন

নিখোঁজের তিন দিন পর ১২ মাঝিমাল্লা জীবিত ফিরল পরিবারের কাছে

রিপোর্টার নাম / ১৩৭ Time View
Update : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১১:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

আনোয়ারায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ফিশিং বোট ডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর ১২ মাঝিমাল্লা জীবিত ফিরল পরিবারের কাছে। আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের পতেঙ্গায় ১০ জন ভোলা জেলা ১ জন ও নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১ জন জীবিত ফিরে আসেন।

উদ্ধারকৃত জেলেরা শারীরিকভাবে দুর্বল হওয়ায় পরিবারের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা নিচ্ছে বলে জানান আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ।

উদ্ধার জেলে জাহাঙ্গীর বলেন, বোট ডুবির পর আমরা তিন দিন বোটের বিভিন্ন সরঞ্জাম ধরে সাগরে ভাসছিলাম, পরে পতেঙ্গা এলাকার একটি মাছ ধরার বোট আমাদের উদ্ধার করে নিয়ে আসে। আমরা শারীরিকভাবে সবাই দুর্বল।

স্বজনরা জানায়, গত মঙ্গলবার দুপুরে বঙ্গোপসারের কুতুবদিয়ার পশ্চিমে বৈরী আবহাওয়ায় ৩টি বোট ডুবে গেলে ২৮ জনকে অন্য একটি ফিশিং বোটে উদ্ধার করা হলেও ১২ জন মাঝিমাল্লা নিখোঁজ থাকে। শুক্রবার ভোরে বোটের মাঝি মো. মোক্তার (৪০), চালক আখতার হোসেন (৪০), মো. জাহাঙ্গীর, মো. ইলিয়াছ, মো. ফরিদ, নুর মোহাম্মদ, মো. শাহীন, আরফাত, আরিফ ও ওসমানকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার একটি ফিশিং বোট উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। অপর জেলে নুরুদ্দিনকে নোয়াখালীর হাতিয়া এবং আবদুল আজিজকে ভোলা জেলায় সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

বোটের মালিক আবদুর রহিম বলেন, আল্লাহর রহমতে ১২ জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন উপকূলে ফিরে আসলেও নুরউদ্দিন নামের একজন নোয়াখালী জেলার হাতিয়া উপকূলের একটি ফিশিং বোটে রয়েছে বলে মুঠোফোনে জানিয়েছে। তবে উদ্ধারকৃত জেলেরা সবাই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ বলেন, উদ্ধারকৃত জেলেদের মধ্যে দুজন এখনো হাতিয়া উপজেলায় রয়েছে, বাকীদের মধ্যে ৪ জনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে বঙ্গোপসারের কুতুবদিয়ার পশ্চিমে বৈরী আবহাওয়ায় আনোয়ারার ৩টি বোট ডুবে যায়। এ সময় দুইটি বোটের ২৮ জন মাঝিমাল্লা অপর একটি বোটে করে রক্ষা পেলেও এফবি আলী শাহ নামের একটি বোটের ১২ জন মাঝিমাল্লা নিখোঁজ থাকে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ