https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ঘুষ কেলেঙ্কারি’র ভিডিও প্রকাশ, ভূমি কর্মকর্তা বরখাস্ত - atv sangbad ঘুষ কেলেঙ্কারি’র ভিডিও প্রকাশ, ভূমি কর্মকর্তা বরখাস্ত - atv sangbad ঘুষ কেলেঙ্কারি’র ভিডিও প্রকাশ, ভূমি কর্মকর্তা বরখাস্ত - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের ওভারটাইমের নিয়ম শিথিল করছে জাপান

ঘুষ কেলেঙ্কারি’র ভিডিও প্রকাশ, ভূমি কর্মকর্তা বরখাস্ত

রিপোর্টার নাম / ১০৮ Time View
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৮:৪৪ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি, এটিভি সংবাদ

জমির নামজারি এবং খারিজ করতে দাবি। সেই ঘুষের অঙ্ক নিয়ে দরদষাকষি। এমন ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। আর তা চোখে পড়া মাত্র শাস্তিমূলক ব্যবস্থা অভিযুক্তের বিরুদ্ধে।

অর্থাৎ সাময়িকভাবে বরখাস্ত। এমন আলোচিত ঘটনা চাঁদপুরের ফরিদগঞ্জে। শুধু এমন একজনই নয়, জেলার মতলব উত্তরের আরো একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তার বিরুদ্ধেও সেই একই ব্যবস্থা।
চাকরি থেকে সরাসরি অবসরে। 

চাঁদপুরে কর্মক্ষেত্রে দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির দায়ে ইউনিয়ন পর্যায়ে কর্মরত দুজন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান। এদের একজন জেলা ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিম। অন্যদের জেলার মতলব উত্তর উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শাহজালাল পাঠান।

প্রথমজনকে ভূমি নামজারি করার বিনিময়ে ঘুষ দাবি এবং শেষের জনকে দুর্নীতি ও কর্মক্ষেত্রে অসদাচরণের জন্য। তার মধ্যে আনোয়ারুল আজিমকে সাময়িকভাবে বরখাস্ত এবং বিভাগীয় মামলা। আর শাহজালাল প্রধানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান রবিবার রাতে এসব তথ্য জানান। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী আনোয়ারুল আজিমের প্রকশ্যে ঘুষ বাণিজ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় গত কয়েকদিন আগে।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, ইউনিয়ন ভূমি সহকারী আনোয়ারুল আজিম জমির খারিজ করার জন্য ৭০ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী কিছু টাকা কম দিতে চাইলে প্রথমে ১০ হাজার পরে আরো ১০ হাজার কমিয়ে ৫০ হাজার টাকায় রাজি হয়।

এদিকে, ভিডিওর সত্যতা বিষয়ে বরখাস্ত হওয়া আনোয়ারুল আজিম বলেন, এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে। পরে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর জানান, খারিজের বিষয়ে যে বক্তব্যটি প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন এবং তার কাগজপত্রের সঙ্গে মিল নাই।

চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার জানান, অভিযোগের বিষয় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই আনোয়ারুল আজিমকে সাময়িকভাবে বরখাস্তসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এরইমধ্যে বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়া মাত্র তার বিরুদ্ধে জেলা প্রশাসক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এছাড়া মতলব উত্তরের আমিরাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শাহজালাল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও কর্মক্ষেত্রে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারি শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ