https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মারা গেলেন দেলাওয়ার হোসাইন সাঈদী - atv sangbad মারা গেলেন দেলাওয়ার হোসাইন সাঈদী - atv sangbad মারা গেলেন দেলাওয়ার হোসাইন সাঈদী - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবারকগঞ্জ চিনিকলে রোপণ মৌসুম উদ্বোধন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আরব আমিরাতের নেপালের উপত্যকায় ধ্বংস হয়েছে অন্তত ২,৫০০ ভবন আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রেমের টানাপোড়েনে মাদারগঞ্জে কিশোরীকে শ্বাসরোধে হত্যা: গ্রেফতার ১, আদালতে স্বীকারোক্তি কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মান্দায় যুবকদের দক্ষ করতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন টাঙ্গাইলে দিনব্যাপী চাকরি মেলা: ৩০টি প্রতিষ্ঠানে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ।

মারা গেলেন দেলাওয়ার হোসাইন সাঈদী

রিপোর্টার নাম / ১১০ Time View
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ১০:১৮ অপরাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।  হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান।

রোববার (১৩ আগস্ট) বিকেলে তিনি কাশিমপুর কারাগারে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।

কাশিমপুর কারা কর্তৃপক্ষ জানায়, দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন। সেখানে রোববার বিকেল ৫টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাকর্তৃপক্ষ নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুক্তিযুদ্ধকালীন হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের পর দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৭০ জন নিহত হন। পরে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ২০১০ সালের ২৯ জুন সাঈদী গ্রেফতার হন। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ