https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বৃষ্টি ঝরতে পারে আরো এক সপ্তাহ - atv sangbad বৃষ্টি ঝরতে পারে আরো এক সপ্তাহ - atv sangbad বৃষ্টি ঝরতে পারে আরো এক সপ্তাহ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মান্দায় যুবকদের দক্ষ করতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন টাঙ্গাইলে দিনব্যাপী চাকরি মেলা: ৩০টি প্রতিষ্ঠানে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

বৃষ্টি ঝরতে পারে আরো এক সপ্তাহ

রিপোর্টার নাম / ৮০ Time View
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৮:২৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময় দেশের অন্যান্য এলাকার তুলনায় উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি ঝরতে পারে।

এদিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তাতীরের নিম্নাঞ্চল থেকে পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে নদীভাঙন।

অন্যদিকে আজ থেকে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কমতে পারে। যমুনার পানি টাঙ্গাইলের পোড়াবাড়ী পয়েন্টে বিপত্সীমার কাছাকাছি অবস্থান করতে পারে আজ। আগামী এক সপ্তাহে কোনো ধরনের বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। আগামী দুই দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল বলেন, ‘মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

পরের দুই দিনেও (বৃহস্পতিবার ও শুক্রবার) বৃষ্টিপাতের একই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর সামান্য পরিবর্তন হলেও আগামী বুধবার পর্যন্ত একই অবস্থা থাকবে। তবে চলতি মাসের শুরুতে যেমন অতিবৃষ্টি হয়েছে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করি। আগামী এক সপ্তাহ দেশের অন্যান্য অংশের তুলনায় উত্তরের রংপুর, দিনাজপুরের দিকে বেশি বৃষ্টি হতে পারে।’ 

গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে ২১টিতে বৃষ্টির খবর মিলেছে।

সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১০২ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারে ৮৩, কুষ্টিয়ার কুমারখালীতে ৭৫ এবং বগুড়ায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গতকাল বলেন, ‘তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি কমছে। ২৪ ঘণ্টায় পানি কমে বিপত্সীমার নিচে নেমে যেতে পারে। ধরলা ও দুধকুমারের পানিও কমছে। আশা করছি, আগামী কিছু দিন দেশের উত্তরের নদ-নদীর পানি কমতে থাকবে। বৃষ্টি পুরোপুরি বন্ধ না হওয়ায় পানি কিছুটা ধীরগতিতে কমতে পারে। পোড়াবাড়ী পয়েন্টে যমুনার পানি বিপত্সীমার সামান্য ওপরে বা কাছাকাছি ঘোরাঘুরি করছে। এটা তেমন ঝুঁকিপূর্ণ নয়।’

পাউবোর এই প্রকৌশলী বলেন, ২০ আগস্ট (রবিবার) পর্যন্ত উজানে বৃষ্টি কম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তেমন বড় কোনো বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে।

পাউবোর তথ্য অনুযায়ী, গতকাল বিকেল ৩টায় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপত্সীমার ১৭ সেন্টিমিটার ওপরে এবং যমুনার পানি পোড়াবাড়ী পয়েন্টে বিপত্সীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

লালমনিরহাটের তিস্তাতীরে ভাঙন

জেলার নিম্নাঞ্চল থেকে পানি কমতে শুরু করলেও আদিতমারী উপজেলার তিস্তাতীরে ভাঙনের কবলে পড়েছে লোকজন। গত তিন দিনে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকার অন্তত ১২টি বসতভিটা চলে গেছে নদীগর্ভে।

আদিতমারীর ইউএনও জি আর সারোয়ার বলেন, বাহাদুরপাড়ার কয়েকজন তাঁদের বাড়িঘর সরিয়ে নিয়েছেন, কেউ কেউ সরাতে পারেননি। তাঁদের পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন লালমনিরহাট প্রতিনিধি]

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ