https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ প্রায় ৬৬ হাজার কেজি কাঁচা মরিচ ঢুকল হিলি দিয়ে - atv sangbad প্রায় ৬৬ হাজার কেজি কাঁচা মরিচ ঢুকল হিলি দিয়ে - atv sangbad প্রায় ৬৬ হাজার কেজি কাঁচা মরিচ ঢুকল হিলি দিয়ে - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত সংসদের অধিবেশন শুরু বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনকে যাবজ্জীবন ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ভূল্লী নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু। পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩ নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা

প্রায় ৬৬ হাজার কেজি কাঁচা মরিচ ঢুকল হিলি দিয়ে

রিপোর্টার নাম / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৩:২৫ অপরাহ্ন

দিনাজপুর প্রতিবেদক, এটিভি সংবাদ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এক দিনেই এলো ৬৫ হাজার ৮৫৫ কেজি কাঁচা মরিচ। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৯টি ট্রাকে এসব কাঁচ মরিচ আমদানি করা হয়। এতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের ঝাল। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় কাঁচা মরিচের দাম কেজিতে ৫০ টাকা করে কমেছে।

দু’দিন আগেও বন্দরে প্রতিকেজি কাঁচামরিচ ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ১২০ থেকে ১৩০ টাকায় নেমেছে। এতে খুশি বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকারসহ নিম্নআয়ের মানুষ। 

হিলি স্থলবন্দরে কাঁচামরিচ কিনতে আসা মোস্তফা হোসেন বলেন, দেশীয় কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচের চাহিদা রয়েছে। সেই কারণে আমরা হিলি স্থলবন্দর থেকে কাঁচা মরিচ ক্রয় করে নিয়মিত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলাম।

বন্দর দিয়ে ভারত থেকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা মরিচ আমদানির ফলে দাম স্থিতিশীল পর্যায়ে ছিল। আমদানিকৃত কাঁচা মরিচের দাম ১০০ টাকার মধ্যেই ছিল। কিন্তু হঠাৎ করে গত সপ্তাহ থেকে দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। দাম বাড়তে বাড়তে ১৭০ থেকে ১৮০ টাকায় উঠে যায়।
বাড়তি দামের কারণে আমাদের কাঁচা মরিচ কিনতে বিপাকের মধ্যে পড়তে হচ্ছিল। বর্তমানে কাঁচা মরিচের আমদানি বেড়েছে, তেমনি দাম কমে এসেছে। যার কারণে আমাদের যেমন কিনতে সুবিধা হচ্ছে। তেমনি মোকামে চাহিদামত পাঠাতে পারছি, তেমনি ক্রেতারাও কম দামে কাঁচা মরিচ কিনতে পারছেন। 

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পর থেকেই দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারক।

সম্প্রতি দুই-তিন দিন ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা ওই সময়ে ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলতে পারেননি। যার কারণে ভারতের মোকামে কাঁচামরিচের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হয়। বন্দর দিয়ে আমদানিও অনেকটা কমে যায়। এতে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হয়। তবে বর্তমানে আবহাওয়া ভালো হওয়ায় কৃষকরা ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলতে শুরু করেছেন। যার কারণে ভারতের বাজারে কাঁচা মরিচের সরবরাহ অনেকটা বেড়েছে, তেমনি দাম কমেছে। সেই সঙ্গে বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি আগের তুলনায় বেড়েছে। 

সূত্র জানায়, শুধু হিলি স্থলবন্দর দিয়ে নয়, দেশের সবগুলো স্থলবন্দর দিয়েই ভারত থেকে প্রচুর পরিমাণে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। যার কারণে দেশের বাজারে আবারো দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বেশ কিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে মঙ্গলবার জাতীয় শোক দিবসের ছুটির কারণে একদিন বন্ধের পর বুধবার (১৬ আগস্ট) বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। এক দিনেই বন্দর দিয়ে ৯টি ট্রাকে ৬৫ হাজার ৮৫৫ কেজি কাঁচা মরিচ আমদানি হয়। কাঁচা মরিচ যেহেতু একটি কাঁচাপণ্য গরমে ও বৃষ্টিতে পচে নষ্ট হয়। যার কারণে কাস্টমসের সকল প্রক্রিয়া শেষে দ্রুত যেন বন্দর থেকে খালাস করে নিতে পারে বন্দর কর্তৃপক্ষ তার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।

প্রসঙ্গত, দেশে কাঁচা মরিচের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে গত ২৫ জুন কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। এর ফলে দীর্ঘ ১০ মাস বন্ধের পর গত ২৬ জুন ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক কয়েক হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ