https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ‘কাভিশ’ এখন ঢাকায়, কিন্তু হচ্ছে না কোন কনসার্ট - atv sangbad ‘কাভিশ’ এখন ঢাকায়, কিন্তু হচ্ছে না কোন কনসার্ট - atv sangbad ‘কাভিশ’ এখন ঢাকায়, কিন্তু হচ্ছে না কোন কনসার্ট - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক আয়োজন গাইবান্ধায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রতিশ্রুতি পূরণ করবে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবারকগঞ্জ চিনিকলে রোপণ মৌসুম উদ্বোধন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আরব আমিরাতের নেপালের উপত্যকায় ধ্বংস হয়েছে অন্তত ২,৫০০ ভবন আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘কাভিশ’ এখন ঢাকায়, কিন্তু হচ্ছে না কোন কনসার্ট

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৪৫ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৫:২১ অপরাহ্ন
‘কাভিশ’ এখন ঢাকায়, কিন্তু হচ্ছে না কোন কনসার্ট
‘কাভিশ’ এখন ঢাকায়, কিন্তু হচ্ছে না কোন কনসার্ট

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ: ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শীর্ষক এক কনসার্টে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইড এলাকায় কনসার্টটি হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে।

শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরো আয়োজন বাতিল করা হয়নি, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে।

ঢাকায় এসেও কনসার্ট করতে পারল না পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। কাভিশের পাশাপাশি এতে বাংলাদেশের ব্যান্ড শিরোনামহীন, মেঘদলসহ আরো কয়েকজন শিল্পী পারফর্ম করার কথা ছিল।

এর আগের দিন বৃহস্পতিবার কাভিশ ঢাকায় পৌঁছানোর পর ব্যান্ড সদস্যদের বিমানবন্দরের কয়েকটি ছবি প্রকাশ করে আয়োজকরা সামাজিক মাধ্যমে জানায় যে ব্যান্ডটি দেশে এসে গেছে।

পরে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়ে ব্যান্ডটির পক্ষ থেকেও একটি ভিডিও বার্তা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান।

সেখানে তারা জানায়, সব ধরনের প্রস্তুতি, ভেন্যু, কাগজপত্র, শিল্পীদের পারিশ্রমিক এবং প্রয়োজনীয় অনুমতির জটিলতা অতিক্রম করা সত্ত্বেও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি আপাতত পুনঃনির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।আয়োজকদের দাবি, শেষ মুহূর্ত পর্যন্ত তারা অনুষ্ঠানটি করার সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আয়োজকদের ভাষ্যে, অনুষ্ঠানটি কেবল স্থগিত হয়েছে, বাতিল করা হয়নি। এ কারণে ভক্তদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

একই সঙ্গে প্রকাশ করা হয়েছে কাভিশের পাঠানো একটি ভিডিও বার্তাও, যেখানে দলটি দুঃখ প্রকাশ করেছে।
 এটিভি সংবাদ// এস এম
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ