https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ প্রাথমিকের শিক্ষার্থীদের স্বাস্থ্য সু'র'ক্ষায় একগুচ্ছ পদক্ষেপ - atv sangbad প্রাথমিকের শিক্ষার্থীদের স্বাস্থ্য সু'র'ক্ষায় একগুচ্ছ পদক্ষেপ - atv sangbad প্রাথমিকের শিক্ষার্থীদের স্বাস্থ্য সু'র'ক্ষায় একগুচ্ছ পদক্ষেপ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা

প্রাথমিকের শিক্ষার্থীদের স্বাস্থ্য সু’র’ক্ষায় একগুচ্ছ পদক্ষেপ

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
প্রাথমিকের শিক্ষার্থীদের স্বাস্থ্য সু'র'ক্ষায় একগুচ্ছ পদক্ষেপ
প্রাথমিকের শিক্ষার্থীদের স্বাস্থ্য সু'র'ক্ষায় একগুচ্ছ পদক্ষেপ

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ//

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্য সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন কর্মসূচির ফলে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি পরামর্শ সরাসরি বিদ্যালয় থেকেই প্রদান করা হবে।”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত একটি নতুন রূপরেখা তৈরি করে তা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সেবা বিভাগে পাঠিয়েছে।”

মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে গৃহীত কর্মসূচি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো হয়েছে।”

স্বাস্থ্য বিভাগ শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত এসব কর্মসূচিগুলো তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে।”এর আগে, গত ১৭ ডিসেম্বর স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো মন্ত্রণালয়ের এক পত্রে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসার মান উন্নয়নে একগুচ্ছ নতুন পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।”

স্বাস্থ্য বিভাগ এই রূপরেখা অনুমোদন করলে তৃণমূল পর্যায়ে এর বাস্তবায়ন শুরু হবে। এর মাধ্যমে বিদ্যমান কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন এ ক্যাপসুল এবং নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে।”

নতুন রূপরেখা অনুযায়ী, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত মানের ফার্স্ট এইড বক্স, ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, রক্তচাপ (বিপি) মাপার মেশিন এবং সুগার লেভেল পরীক্ষার যন্ত্র সরবরাহের প্রস্তাব করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের বয়স ও ওজন অনুযায়ী সুষম খাদ্যের তালিকা সম্বলিত পোস্টার ও লিফলেট বিতরণের পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস পরিবর্তনে ভূমিকা রাখবে।”

রূপরেখায় মেয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। কোনো শিক্ষার্থী বা শিক্ষক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে বা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।”

পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নিয়মিত সচেতনতামূলক কর্মশালা এবং শিক্ষকদের জন্য ‘সুস্বাস্থ্য ও শিক্ষা’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে।”মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও পুষ্টি শিক্ষার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়বে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ