https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ বোনাস - atv sangbad ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ বোনাস - atv sangbad ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ বোনাস - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল ১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের

ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ বোনাস

বিশেষ প্রতিনিধি, এটিভি সংবাদ / ১৪৪ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি, এটিভি সংবাদ //

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য ঈদ আনন্দ বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী পক্ষ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বোনাস বিতরণ করা হয়।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এ ধরনের বিশেষ বোনাস এবারই প্রথমবার প্রদান করা হলো। প্রধানমন্ত্রী তাদের শ্রমের মূল্যায়ন করেছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখার নির্দেশ দিয়েছেন।

প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা ‘একই পরিবারের সদস্য’। তিনি বলেন, আমি আপনাদের সহযোগী, আমরা সবাই মিলে এই শহরকে পরিষ্কার রাখতে কাজ করব।

picture

নগর পরিচ্ছন্নতায় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীকাল থেকে নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। আরও আন্তরিকভাবে কাজ করলে আগামী ঈদে বোনাসের পরিমাণ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানটি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর। বক্তারা পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন এবং জনসেবায় তাদের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন। নগদ অর্থ হাতে পেয়ে কর্মীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ