আব্দুল্লাহ আল মামুন, নিজস্ব প্রতিনিধি, পাবনা /
পাবনার সাঁথিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগষ্ট) বিকেলে সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সরকারি কলেজ মাঠ থেকে একটি গণমিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্রার্থী ভিপি শামসুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে এম মাহবুব মোর্শেদ জ্যােতি, সাবেক সহ-সভাপতি ফজলুল বারি ঠান্টু, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসের, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।