ও আমাকে ছাড়িয়ে যাবে : ছেলেকে নিয়ে রোনালদো
বাকি দলের সঙ্গে অনুশীলন করছিল রোনালদোর ছেলেও।
পাশে বসে থাকা এক কর্তাকে রোনালদো বলেন, ‘ও খুব ভাল ছেলে। সত্যি বলছি, ও খুব ভাল। বাকিরা (সন্তানেরা) আরো বেশি শক্তিশালী।
বিশেষ করে ছোটগুলো। কিন্তু এই ছেলেটাকে নিয়ে কোনও সমস্যা হয় না। ওর বয়সে আমি যেরকম ছিলাম, তার চেয়েও ও শক্তিশালী। আমি ছোটখাটো দেখতে ছিলাম। মনে হয় ও আমার চেয়েও বড় হবে।
কিন্তু খিদে বজায় রাখাই সবচেয়ে কঠিন।’
রোনালদো ২০২২-এ আল নাসরে যোগ দিয়েছিলেন। তার পরের বছরই রোনালদোর ছেলে আল নাসরের অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেয়। তার আগে সে বাবার সঙ্গেই ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে অনুশীলন করত। এ বছরের মার্চে রোনালদোর ছেলেকে দেখা গিয়েছিল অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করতে। তার পর পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলেও অনুশীলন করেছে। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ম্যাচও খেলেছে।