https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩ - atv sangbad পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩ - atv sangbad পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল ১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩

মোঃময়নুল ইসলাম স্টাফ রিপোর্টার পঞ্চগড় / ১২ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

4 / 100 SEO Score

পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের নাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক বোদা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি নাজিরপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড়গামী একটি তেলবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক ও তিন যাত্রী গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পেছনে সরিয়ে নেওয়ার সময় আবারও ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
আহত তিন যাত্রীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকা থেকে ঘাতক তেলবাহী ট্রাকটি জব্দ করেছে বোদা হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ