https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ শিবগঞ্জে দিনদুপুরে ইউপি সদস্য খুন! - atv sangbad শিবগঞ্জে দিনদুপুরে ইউপি সদস্য খুন! - atv sangbad শিবগঞ্জে দিনদুপুরে ইউপি সদস্য খুন! - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মান্দায় যুবকদের দক্ষ করতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন টাঙ্গাইলে দিনব্যাপী চাকরি মেলা: ৩০টি প্রতিষ্ঠানে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

শিবগঞ্জে দিনদুপুরে ইউপি সদস্য খুন!

রিপোর্টার নাম / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৫:৩৯ অপরাহ্ন

সেরাজুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), এটিভি সংবাদ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম আলী (৫০) নামে সাবেক ইউপি সদস্যকে (মেম্বার) দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং সুন্দরপুর এলাকার ওয়ার্ড বিএনপির সভাপতি আবুলের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল নবাব মোড়ে এসে অতর্কিতভাবে আলমকে কোপাতে থাকে। একপর্যায়ে আলম মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তখন এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়।

নিহতের স্ত্রী জুলেখা বেগম অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী জেলা পরিষদ সদস্য আবদুস সালামের নেতৃত্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আবদুস সালাম অভিযোগ অস্বীকার করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। হাসুয়ার কোপে তার মাথায় রক্তক্ষরণ হয়েছে। এছাড়া ডান হাতে ও মাথায় কোপগুলো দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আছে। লাশ ময়নাতদন্ত শেষে অভিযোগের  ভিত্তিতে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ