https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাইয়ের মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা - atv sangbad সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাইয়ের মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা - atv sangbad সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাইয়ের মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মোঃ হারুন উর রশীদের নেতৃত্বে পদযাত্রা সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাইয়ের মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা

রিপোর্টার নাম / ১৮১ Time View
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ 

সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাইয়ের মামলায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৭ জুলাই) আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই অটোরিকশাযোগে ৮ বস্তা চিনি (প্রত্যেকটি ৫০ কেজি ওজনের) বিক্রির উদ্দেশ্যে বিশ্বম্ভপুরের মথুরকান্দি বাজার থেকে সুনামগঞ্জ শহরে যাচ্ছিলেন মুদি দোকানি মানিক ও অটোরিকশাচালক কামরুল। পথিমধ্যে মল্লিকপুর বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছলে একটি রেস্টুরেন্টের সামনে তাদের অটোরিকশা থামানোর নির্দেশ দেয় দুই অজ্ঞাতনামা দুর্বৃত্ত। অটোরিকশা থামালে অটোরিকশাচালক কামরুলের গলায় চাকু ধরে হাজিপাড়া এলাকায় নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় সেখানে একটি চায়ের দোকানের ভেতরে নিয়ে দুই ভুক্তভোগীকে মারধরও করে তারা। মারধরের পর চিনির বস্তাগুলো অন্য আরেকটি সিএনজিতে উঠিয়ে মরাটিলা রোডের দিকে যায় দুর্বৃত্তরা।

এরপর স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি পুলিশকে জানিয়ে ছিনতাইয়ের মামলা করেন ভুক্তভোগীরা। পরে সিসিটিভি ফুটেজ দেখে পরিচয় শনাক্ত করে আটক করা হয় জেলা ছাত্রলীগের সহসম্পাদক মেহেদী হাসান সাকিবকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাবিবুর বলেন, মেহেদী হাসান সাকিব নামে একজনকে আমরা আটক করেছি। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইয়ের ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে।

এ প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, কেউ আদর্শ থেকে বিচ্যুত হলে আমি ও আমার সভাপতি তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে লিখিত আবেদন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ