বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বগুড়ার ময়দানহাটা এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এ পদযাত্রায় নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য ও ময়দানহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী মোঃ হারুন উর রশীদ। পদযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়। তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান জানান।
পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ হারুন উর রশীদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা