https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মশার লার্ভা পাওয়ায় ওয়াসার পাম্প হাউজকে জরিমানা - atv sangbad মশার লার্ভা পাওয়ায় ওয়াসার পাম্প হাউজকে জরিমানা - atv sangbad মশার লার্ভা পাওয়ায় ওয়াসার পাম্প হাউজকে জরিমানা - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

মশার লার্ভা পাওয়ায় ওয়াসার পাম্প হাউজকে জরিমানা

রিপোর্টার নাম / ১৮৭ Time View
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৭:৪৫ পূর্বাহ্ন

আহসান হাবীব, এটিভি সংবাদ

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরের বিভিন্ন এলাকায় নয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় বনগ্রাম রোডে অবস্থিত ওয়াসার পাম্প হাউজসহ মোট ১৪ স্থাপনাকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অঞ্চল-৪ এর ৩৮ নম্বর ওয়ার্ডের বনগ্রাম রোডে অভিযান চালান। সেখানে অবস্থিত ওয়াসার পাম্প হাউজে মশার লার্ভা পাওয়ায় পাম্প হাউজটির প্রতিনিধি মো. শামীম হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়া করপোরেশনের আওতাধীন এলিফ্যান্ট রোড, খিলগাঁও, মালিবাগ, লালবাগ, মানিকনগর, উত্তর মান্ডা, ডগাইর ও উত্তর কুতুবখালী এলাকায় আরও ৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এক নম্বর অঞ্চলে নির্বাহী মঞ্জরুল হক ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড এলাকায় ৩০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এসময় দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহনেওয়াজ এক নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকায় ৩৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। তবে এসময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়নি।

এছাড়া দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ এলাকায় ২০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এসময় তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ২৪ নম্বর ওয়ার্ডের লালবাগ এলাকায় ৬২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এসময় চারটি বাসাবাড়িতে সামান্য পরিমাণে লার্ভা পাওয়ায় কোনো জরিমানা না করে সতর্ক করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৩৮ নম্বর ওয়ার্ডের বনগ্রাম এলাকায় ২৫টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন। আদালত এসময় ওয়াসার পাম্প হাউজসহ আরও একটি স্থাপনায় মশার লার্ভা পান এবং দুই মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর এলাকায় ৩২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং চারটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৪ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭৩ নম্বর ওয়ার্ডের উত্তর মান্ডা এলাকায় ২৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ৬৬ নম্বর ওয়ার্ডের ডগাইর এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬২ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এক হাজার টাকা জরিমানা আদায় করেন।

আজকের অভিযানে সর্বমোট ৩১৪টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এসময় ১৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ মামলায় সর্বমোট এক লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ