পাঁচপীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। আয়োজনে ‘হিমালয় কন্যা ব্লাড ডোনার সোসাইটি’।
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মোট ২৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে উপস্থিত সকলকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
আয়োজক সংগঠনের পক্ষে জানানো হয়, জরুরি প্রয়োজনে মানুষ যেন সহজে রক্তদাতা খুঁজে পান এবং রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগীর জীবন যাতে ঝুঁকিতে না পড়ে—সেই লক্ষ্যেই তারা এ সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। তারা জানান, তরুণদের সামান্য রক্তদান অন্য এক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসা উচিত।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পাঁচপীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনন্যা শিক্ষক বৃন্দ।
দিনব্যাপী এ কার্যক্রমে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ইমন রহমান মোঃ সায়েদ ইসলাম, সাগর ইসলাম, হানিফ ইসলাম ও সোহাগ. ইসলাম আল আমিন,
পাঁচপীরে এমন মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাটি সাধারণ মানুষ