পটুয়াখালী প্রতিনিধি, এটিভি সংবাদ
পটুয়াখালীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
পটুয়াখালী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে ১২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় একজন আইসিইউতে রয়েছেন। এদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এটিভি/এস