https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কাঁচা মরিচের ‘ঝাঁজ’ কমলেও বাড়ছে শুকনা মরিচের দাম - atv sangbad কাঁচা মরিচের ‘ঝাঁজ’ কমলেও বাড়ছে শুকনা মরিচের দাম - atv sangbad কাঁচা মরিচের ‘ঝাঁজ’ কমলেও বাড়ছে শুকনা মরিচের দাম - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

কাঁচা মরিচের ‘ঝাঁজ’ কমলেও বাড়ছে শুকনা মরিচের দাম

রিপোর্টার নাম / ২০৮ Time View
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ন

আহসান হাবীব, এটিভি সংবাদ 

বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম, তবে বাড়ছে শুকনা মরিচের দাম।  আজ শুক্রবার (২১ জুলাই) কেরানীগঞ্জের জিনজিরা ও আগানগর, পুরান ঢাকার শ্যামবাজার  ঘুরে এ চিত্র দেখা গেছে। মাসখানেক ধরে লাগামহীন দেশের কাঁচা মরিচের বাজার। আজ দাম কমে তো, কাল আবার বাড়ে। ওঠানামার মধ্য দিয়ে চলছে কাঁচা মরিচের বাজার। তবে সপ্তাহ ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম। সপ্তাহ ব্যবধানে লাগামহীন কাঁচা মরিচের দাম কেজিতে ১৪০ থেকে ১৬০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়। গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছিল ৪০০ টাকা কেজি।

বিক্রেতারা জানান, বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। পাশাপাশি ভারত থেকেও আমদানি অব্যাহত রয়েছে। এতে দাম কমতির দিকে। কেরানীগঞ্জের জিনজিরা বাজারের বিক্রেতা নাঈমুর জানান, বাজারে ভারতীয় মরিচের পাশাপাশি দেশি মরিচের সরবরাহ বেড়েছে। ফলে কমতে শুরু করেছে দাম।
আলামিন নামে আরেক বিক্রেতা জানান, ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে দাম আর বাড়ার আশঙ্কা নেই। উল্টো দাম কমবে। আর ক্রেতারা বলছেন, কাঁচা মরিচের দাম কমতে শুরু করায় বাজারে স্বস্তি ফিরেছে। আরও কমলে দাম নাগালের মধ্যে আসবে। তাহমিনা খাতুন নামে এক ক্রেতা বলেন, রান্নার কাজে কাঁচা মরিচ একটি গুরুত্বপূর্ণ উপকরণ। 
তবে গত এক মাসে মরিচের দাম বেড়ে নাগালের বাইরে চলে গিয়েছিল। তবে দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। দাম আরও কমা উচিত। এদিকে খুচরা বাজারে ২৬০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হলেও পাইকারি পর্যায়ে সেটি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আর আড়ত পর্যায়ে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা।
পুরান ঢাকার শ্যামবাজারের পাইকারি বিক্রেতা রাকিব জানান, আড়ত পর্যায়ে দাম কমেছে কাঁচা মরিচের। কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। আর সেই মরিচ হাত ঘুরে পাইকারিতে ১৮০ টাকা ও খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। মরিচের বাজারে কোনো সিন্ডিকেট নেই দাবি করে তিনি বলেন, হাতবদলের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে যেতে পরিবহন ও শ্রমিক খরচ রয়েছে। এতে দামের কিছুটা তারতম্য হয়। আর আমদানি অব্যাহত থাকলে খুব শিগগিরই দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। 
তবে কাঁচা মরিচের দাম কমতির বাজারে বাড়ছে শুকনা মরিচের দাম। গত সপ্তাহে ৪৮০ থেকে ৫০০ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে প্রতি কেজি শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকা পর্যন্ত।
বিক্রেতাদের দাবি, মানভেদে শুকনা মরিচের দাম নির্ধারণ করা হয়। এ ছাড়া আমদানি কম থাকার কারণেও দাম বাড়ছে।
কেরানীগঞ্জের আগানগর বাজারের খুচরা বিক্রেতা রাইসুল বলেন, বাজারে শুকনা মরিচের সরবরাহ কম। তাই দাম বাড়ছে। পুরান ঢাকার শ্যামবাজারের খুচরা বিক্রেতারা জানান, বাজারে প্রতি কেজি শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫২০ টাকা পর্যন্ত। মূলত পাইকারি পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়েও দাম বাড়ছে।
আর পুরান ঢাকার শ্যামবাজারের শিলা টেডার্সের মালিক মো. আলামিন পাটোয়ারী বলেন, মানভেদে শুকনা মরিচের দাম ভিন্ন হয়। পাইকারি পর্যায়ে মানভেদে প্রতিকেজি শুকনা মরিচ ৩৩০ থেকে ৪৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পুরান ঢাকার শ্যামবাজারের অজয় টেডার্সের মো. রতন বলেন, পাইকারি থেকে খুচরা পর্যায়ে গেলে প্রতিটি পণ্যের দামই বাড়ে। শ্রমিক ও পরিবহন খরচসহ অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য দাম বাড়ে। এ ছাড়া বাজারে শুকনা মরিচের কিছুটা সরবরাহ ঘাটতিও রয়েছে। তাই দাম উর্ধ্বমুখী। 
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ