https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সিলেটে এবার মিছিলও করতে পারেনি জামায়াত - atv sangbad সিলেটে এবার মিছিলও করতে পারেনি জামায়াত - atv sangbad সিলেটে এবার মিছিলও করতে পারেনি জামায়াত - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মোঃ হারুন উর রশীদের নেতৃত্বে পদযাত্রা সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

সিলেটে এবার মিছিলও করতে পারেনি জামায়াত

রিপোর্টার নাম / ৯২ Time View
Update : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৮:৫০ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি, এটিভি সংবাদ

সিলেটে ১৫ ও ২১ জুলাই দুই দফা সমাবেশ আহ্বান করে পুলিশের অনুমতি না পাওয়ায় সমাবেশ থেকে সরে এসে আজ বাদ জুমা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল সিলেট মহানগর জামায়াত। কিন্তু পুলিশের কঠোর অবস্থানের কারণে বিক্ষোভ মিছিলও করতে পারেনি দলটি।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর থেকেই সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বিকেলে এই এলাকায় মিছিল করার কথা জানিয়েছিল জামায়াত।

এর আগে সিলেটে দুই দফা সমাবেশ করার অনুমতি চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করে। তবে সমাবেশের অনুমতি না পেয়ে শুক্রবার বিক্ষোভ মিছিল করার জন্য পুলিশের অনুমতি চেয়ে আবেদন করে জামায়াত। এতেও পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে শুক্রবার বিকেলে মিছিল করার ঘোষণা দেয় সিলেট মহানগর জামায়াতে ইসলামী।

জামায়াতের এমন ঘোষণার পর শুক্রবার দুপুর থেকে নগরের কোর্ট পয়েন্ট, চৌহাট্টসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে অবস্থান নেয় পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক সদস্য। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডিবি পুলিশ, সিআরটি ও থানা পুলিশের সদস্যদের সিলেট নগরের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে।

বিকেল পৌনে ৫টার দিকে বৃষ্টি শুরু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন মার্কেট ও স্থাপনার সামনে অবস্থান নেন। অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরা বন্দর, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার ও দরগাগেট এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে মিছিল বের করতে পারেননি তারা।

মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলী বলেন, দলের আমির সিলেটের কৃতিসন্তান ডা. শফিকুর রহমান চৌধুরীসহ শীর্ষনেতা ও আলেমদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আমাদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখে মনে হচ্ছে তারা যুদ্ধ ঘোষণা করেছে। তাই আর মিছিল বের করিনি।

তিনি আরও বলেন, মিছিলের ব্যাপারে গত সোমবার মহানগর পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করা করা হয়েছিল। কোনো সাড়া মেলেনি। এর আগে ১৫ ও ২১ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য দুই দফা পুলিশের কাছে লিখিত আবেদন করেও অনুমতি মেলেনি। এতে আমরা ক্ষুব্ধ ও হতবাক। মানুষের মতপ্রকাশের মতো মৌলিক অধিকারও এই সরকার হরণ করেছে। যা খুবই দুঃখজনক।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর ও ডিবি) আজবাহার আলী শেখ বলেন, আমাদের কাজই হচ্ছে নগরবাসীর শান্তিশৃঙ্খলা বজায় রাখা। নাগরিকদের শান্তি বজায় রাখতে আমরা দায়িত্ব পালন করছি। জামায়াত যদি দেশবিরোধী কোনো কাজে অংশ নেয় তাহলে আমরা ব্যবস্থা নেবো। জামায়াতের মিছিল থেকে নাশকতা হতে পারে- এমন আশঙ্কায় তাদের বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হয়নি।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ