দিনাজপুর প্রতিবেদক, এটিভি সংবাদ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চাঞ্চল্যকর চুমকী হত্যাকাণ্ডে জড়িত সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৮ জুলাই সকালে ঘোড়াঘাট থানার সিংগানালা গ্রামে মোজাম্মেল নামক এক ব্যক্তির আম বাগানের পাশে একজন অজ্ঞাত মহিলার মরদেহ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে।
পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত করে হত্যার সাথে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: জয়পুরহাট পাঁচবাড়ী থানার আওলাই ইউনিয়নের মৃত ইউনুছ আলী মন্ডলের ছেলে সাবেক চেয়াম্যান মো.আব্দুর রাজ্জাক(৫০), একই এলাকার বয়রা ছাতিনালী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. এমদাদুল হক ( ৪৮) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কৃষ্ণপুর গ্রামের মো.ইয়াকুব আলীর ছেলে মো. এমদাদুল হক (৪৫)।
ঘটনার বিবরণে জানা যায়, মো.এজাজুল হক ওরফে সানির স্ত্রী ফারহানা আক্তার চুমকীর সাথে জয়পুরহাট পাঁচবিবি থানার ৮ নম্বর আওলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এতে করে উভয়ের পরিবারে মনমালিন্য সৃস্টি হয়।
এক পর্যায়ে এই চাপ সহ্য করতে না পেরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তার সহযোগী এমদাদুল হককে সঙ্গে নিয়ে চুমকীকে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মোজাম পার্কের আম বাগানে ফেলে রেখে যান মরদেহ।