https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিহতের সংখ্যা বেড়ে ৮ - atv sangbad মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিহতের সংখ্যা বেড়ে ৮ - atv sangbad মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিহতের সংখ্যা বেড়ে ৮ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিহতের সংখ্যা বেড়ে ৮

রিপোর্টার নাম / ১০০ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৮:৪৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের সঙ্গে ধাক্কায় পিকনিকে যাওয়া ট্রলারডুবির ঘটনায় লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজ রয়েছে আরো চারজন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

গতকাল শনিবার রাত ৮টায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকার ডহরি-তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল।

ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের স্টেশন মাস্টার মেহেদী হাসান রাত সাড়ে ১১টায় জানিয়েছেন, এ পর্যন্ত আটটি লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে জাহাঙ্গীরের স্ত্রী ও দুই শিশুসন্তান রয়েছে।

ফায়ার সার্ভিস চারজনের লাশ উদ্ধার করেছে। এর আগে স্থানীয় লোকজন আরো চারজনের লাশ উদ্ধার করে। তাদের মধ্যে নারী তিনজন, শিশু তিনজন। এখনো আরো নিখোঁজ চারজনের সন্ধানে তৎপর রয়েছেন ডুবুরিরা।

এই খাল দিয়ে গত বর্ষায় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্কহেড চলাচল নিষিদ্ধ করেছিলেন। এমনকি বেপরোয়া এই বাল্কহেড চলাচল বন্ধে বালিগাঁও বাজারের কাছে আড়াআড়ি বাশ বেঁধে বাল্কহেড চলাচল রোধ করা হয়েছিল। তা ছাড়া রাতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কোনোমতেই এসব বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ করা যাচ্ছে না।

স্থানীয় লোকজন জানায়, সিরাজদিখান উপজেলা থেকে একটি ভাড়া করা ট্রলারে পদ্মা নদীতে পিকনিকে যায় প্রায় ৫০ জন। সারা দিন নদীতে বিনোদন শেষে ডহরি-তালতলা খাল দিয়ে ট্রলারটি ফিরছিল।

রসকাঠি এলাকায় লৌহজংমুখী একটি বাল্কহেড নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারে ধাক্কা দিয়ে সেটি ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করলে পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও নৌ পুলিশ এসে তাতে যোগ দেয়। ট্রলারের ছয় যাত্রীর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একটি ছেলে এবং দুটি কন্যাশিশু রয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

লৌহজং থানার ওসি খন্দকার ঈমাম হোসেন দুর্ঘটনাস্থল থেকে জানিয়েছেন, সিরাজদিখান থেকে ৪৬ যাত্রী নিয়ে ট্রলারটি লৌহজংয়ের পদ্মায় পিকনিকে গিয়েছিল। একটি লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচটি লাশ স্বজনরা নিয়ে গেছে কি না, তা তাঁর জানা নেই। বাল্কহেডটি আটক করা হয়েছে। ট্রলারটি উদ্ধারে চেষ্টা চলছে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ