https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ৮ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ - atv sangbad ৮ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ - atv sangbad ৮ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মেসির অবসরে আবেগাপ্লুত মারিয়া-ডি পলরা দর্শনায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক আয়োজন গাইবান্ধায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রতিশ্রুতি পূরণ করবে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবারকগঞ্জ চিনিকলে রোপণ মৌসুম উদ্বোধন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আরব আমিরাতের

৮ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ

রিপোর্টার নাম / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৮:০০ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে কেবল সাধারণ আটটি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা এদিনের পরীক্ষায় অংশ নেবে। বন্যার কারণে বাকি তিনটি শিক্ষা বোর্ডের চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষা স্থগিত হওয়ার বোর্ডগুলো হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এসব বোর্ডের অধীনে ২৭ আগস্ট থেকে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। 

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রামে বন্যার কারণে এই বোর্ডের অধীনে চার দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিটি সাধারণ শিক্ষা বোর্ডে ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।

অন্যদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে এক প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে বন্যার কারণে দেশব্যাপী এই দুই বোর্ডের অধীনেও পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

বন্যার কারণে তিন বোর্ডের প্রথম চারটি পরীক্ষা স্থগিত হওয়ার কারণে তিন লাখ ৫২ হাজার ১০১ জন পরীক্ষার্থী ছাড়াই শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এসব বোর্ডের মধ্যে চট্টগ্রাম বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ এক হাজার ৩৫৩ জন, মাদরাসা বোর্ডের পরীক্ষার্থী সংখ্যা ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ ৫২ হাজার ৭১৭ জন।

সাধারণ ৯টি, মাদরাসা ও কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। 

কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আলী আকবর খান বলেন, ‘বন্যা পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করছি। বন্যায় অনেক পরীক্ষা কেন্দ্রে পানি উঠেছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ফলে পরবর্তী পরীক্ষাগুলো নির্বিঘ্নে পরিচালনা সম্ভব হবে।

স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার স্থগিত চারটি বিষয়ের নতুন সময়সূচি যথাক্রমে ২৭ সেপ্টেম্বর, ১, ৩ ও ৫ অক্টোবর। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার স্থগিত পরীক্ষাগুলো যথাক্রমে ১, ৩, ৫ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম বা বিএমটি স্থগিত পরীক্ষাগুলো যথাক্রমে ১৭, ১৯, ২১ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং এই বোর্ডের অধীনে একাদশ-দ্বাদশের ডিপ্লোমা-ইন-কমার্সের স্থগিত পরীক্ষাগুলো যথাক্রমে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে আয়োজন করা হয়েছে। শুধু আইসিটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পরীক্ষার প্রস্তুতি নিয়ে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রতিটি বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার প্রস্তুতি শেষ করেছে। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার কেন্দ্রগুলোর সংশোধনী তালিকাও দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ