https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণহীন সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করছেন শেখ হাসিনা: একে আজাদ - atv sangbad বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণহীন সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করছেন শেখ হাসিনা: একে আজাদ - atv sangbad বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণহীন সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করছেন শেখ হাসিনা: একে আজাদ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মোঃ হারুন উর রশীদের নেতৃত্বে পদযাত্রা সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণহীন সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করছেন শেখ হাসিনা: একে আজাদ

রিপোর্টার নাম / ৭৪ Time View
Update : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

ফরিদপুর প্রতিবেদক, এটিভি সংবাদ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার পর একটি শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে সেই স্বপ্ন ভেঙে দিতে চেয়েছিল ঘাতকরা। এখন জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর হামিদ নগর উচ্চ বিদ্যালয় মাঠে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারির সভাপতিত্বে এ. কে. আজাদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের অধিকারের জন্য লড়েছেন। পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে নানা প্রলোভন দেখিয়েছে, কাজ হয়নি। বঙ্গবন্ধু জেল খেটেছেন, কিন্তু এদেশের মানুষের অধিকার আদায়ে এক পাও পেছান নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে কাজ করে চলেছেন। আমাদের একত্রিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সহায়তা করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বকে চ্যালেঞ্জ করে তিনি আমাদের জন্য পদ্মা সেতু উপহার দিয়েছেন। পদ্মার এপারের ২১ জেলায় এখন প্রধানমন্ত্রী কর্মসংস্থান করে বেকারত্ব দূর করতে বিনিয়োগ করতে বলেছেন। এ অঞ্চলে শিল্প কারখানা গড়ে তোলা হবে। বিদেশিরাও এ অঞ্চলে শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগ করবে। দূর হবে এ অঞ্চলের বেকারত্ব।

অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ।

তিনি বলেন, ‘আমরা চাই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। আপনারা বিএনপি নির্বাচনে এসে নিজেদের সমর্থন যাচাই করুন। আগামী জাতীয় নির্বাচন দেশের গঠনতন্ত্র অনুযায়ী হবে। আপনারা দেশে আবারও আগুন সন্ত্রাস কায়েম করে দেশকে অশান্ত করবেন না। তাহলে জনগণ আপনাদের শক্ত হাতে প্রতিহত করবে।’

ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,  অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন মন্ডল ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সোহান প্রমুখ।

সভাশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও গণভোজের তবারক বিতরণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, পরিচালক বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম শাহ আলম মুকুল, সদস্য শহিদুল ইসলাম নিরু, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ডিগ্রীরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু মাচ্চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ মুন্সী, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রাবেয়া বৃষ্টিসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে সকালে ফরিদপুর পৌর এলাকার ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ। সভা শেষে উপস্থিত জনতার মাঝে গণভোজের তবারক বিতরণ করা হয়।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ