নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুর ও কাঁঠালবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিএনপির মহাসমাবেশে এক পুলিশ কনস্টেবলকে হত্যা ও শহরে নৃশংসতার অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করেছে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশের দিন পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। রোববার (২৯ অক্টোবর) রাজধানীর পল্টন থানার এসআই মাসুক মিয়া বাদী হয়ে মামলা করেন।