https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ৩ হেভিওয়েট প্রার্থীর রিট - atv sangbad প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ৩ হেভিওয়েট প্রার্থীর রিট - atv sangbad প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ৩ হেভিওয়েট প্রার্থীর রিট - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ৩ হেভিওয়েট প্রার্থীর রিট

রিপোর্টার নাম / ১২৮ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে রিট করেছেন তিনজন এমপি প্রার্থী। তারা সবাই প্রভাবশালী বা হেভিওয়েট প্রার্থী।

তিন প্রার্থী হলেন— বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ, বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে আলোচিত এই তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন।

রোববার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পারমিশন নিয়ে শাম্মী আহমেদ ও শামীম হক রিট করেছেন বলে জানান তাদের আইনজীবী শাহ মনজুরুল হক।

অন্যদিকে, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে পারমিশন নিয়ে সাদিক আবদুল্লাহ রিট করেছেন বলে জানান তার আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুইজনসহ মোট তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

আপিল শুনানিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ ও ফরিদপুর-৩ আসনের শামীম হক এবং বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ