https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনদুপুরে আগুনে পুড়ল বসতঘর!  - atv sangbad চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনদুপুরে আগুনে পুড়ল বসতঘর!  - atv sangbad চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনদুপুরে আগুনে পুড়ল বসতঘর!  - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনদুপুরে আগুনে পুড়ল বসতঘর! 

এম. মতিন (চট্টগ্রাম), এটিভি সংবাদ / ২২৬ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো //

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক অটোরিকশা চালকের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ঘর হারিয়ে দিনমজুর পরিবারটি খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টা কি ১ টার দিকে সিএনজি চালক রাশেদের ঘরে আগুন লাগে। আগুন দেখে প্রতিবেশীর এগিয়ে আসলেও আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেনি। ততক্ষণে ঘর ও ঘরে থাকা খাদ্যশস্যসহ  সাংসারিক  সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত রাশেদ বলেন, গত বছর এনজিও ও মানুষের কাছ থেকে প্রায়  ৭ লক্ষ টাকা ঋণ নিয়ে ঘরটি করেছি। আমি গত রোববার (২৬ জানুয়ারি) আবারো ঘরের কাজ করার জন্য ঋণ নিয়ে আসছি। এখন সবকিছু পুড়ে গেছে এখন আমি সহায়সম্বলহীন হয়ে পড়েছি।

এদিকে এ মুহূর্তে অসচ্ছল দিনমজুর পরিবারটির নতুনভাবে ঘর নির্মাণসহ সংসার নির্বাহের কোন সমর্থ্য না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

উপজেলা ফায়ারসার্ভিস স্টেশনের টীম লিডার জাহেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রওয়া হওয়ার একটু পরে খবর পেলাম স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে, তাই ঘটনাস্থলের অদূর থেকে ফিরে এসেছি।

এটিভি৩১/রাঙ্গুনিয়া/সিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ