https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি - atv sangbad প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি - atv sangbad প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দেশে সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে : কৃষিমন্ত্রী সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ভাঙা ব্রিজে থমকে আছে নিরাপদ যাতায়াত, দ্রুত সংস্কারের দাবি মেহেরপুরে এসপির নামে চাঁদাবাজি চক্রের ২ সদস্য গ্রেপ্তার শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা রংপুরে সাড়ে ৬ লাখের বেশি বেল পাট উৎপাদন, ভালো দামে সন্তুষ্ট কৃষক আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিকের উন্নতি, শান্ত-তাইজুলের অবনতি রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

ওবায়দুল কবির, এটিভি সংবাদ / ২৩১ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

ওবায়দুল কবির, এটিভি সংবাদ //

চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীনের সঙ্গে দেখা করবে বিএনপি। আগামী রোববার ও সোমবার এই বৈঠক দুটি হতে পারে। বিএনপির মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির একটি দল নির্বাচন কমিশনে যাবে। সেখানে তারা সিইসির সঙ্গে দেখা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করবে।

এদিকে, আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে দলটির। সেখানে প্রধান উপদেষ্টার কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার।

আগামীকাল রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকা থেকে দেশে ফিরবেন। এরপরই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

এর আগে, দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিবৃতিতে বিএনপি ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশজুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সরকার যদি এসব ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলেও মনে করে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ