https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রংপুরে সাড়ে ৬ লাখের বেশি বেল পাট উৎপাদন, ভালো দামে সন্তুষ্ট কৃষক - atv sangbad রংপুরে সাড়ে ৬ লাখের বেশি বেল পাট উৎপাদন, ভালো দামে সন্তুষ্ট কৃষক - atv sangbad রংপুরে সাড়ে ৬ লাখের বেশি বেল পাট উৎপাদন, ভালো দামে সন্তুষ্ট কৃষক - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম

রংপুরে সাড়ে ৬ লাখের বেশি বেল পাট উৎপাদন, ভালো দামে সন্তুষ্ট কৃষক

অনলাইন ডেস্ক / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

4 / 100 SEO Score

চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলায় ৬ লাখ ৬৪ হাজার ৯৭০ বেল পাট উৎপাদন হয়েছে। উৎসাহী কৃষকরা গত সপ্তাহে পাট কাটা ও আঁশ আলাদা করার কাজ শেষ করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মৌসুমে উৎপাদিত পাটের পরিমাণ গত বছরের ৬ লাখ ৬০ হাজার ৯২১ বেলের চেয়ে ৪ হাজার ৪৯ বেল বেশি।

এদিকে, এ বছর পাটের ভালো ফলন এবং স্থানীয় বাজারে উৎপাদিত আঁশ ভালো দামে বিক্রি করে লাভবান হওয়ায় অঞ্চলের কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন।

রংপুর অঞ্চলের পাট অধিদপ্তরের সহকারী পরিচালক তারানা আফরোজ সাজনী আজ বাসস’কে জানান, বর্তমানে স্থানীয় বাজারে তোষা জাতের পাটের আঁশ প্রতি মণ (৪০ কেজি) ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা এবং কেনাফ জাতের আঁশ প্রতি মণ ৫ হাজার ১০০ থেকে ৫ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, চলতি মৌসুমে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী- রংপুর কৃষি অঞ্চলের এই পাঁচ জেলায় ৪৯ হাজার ৯৩০ হেক্টর জমিতে ‘তোষা’, ‘দেশি’, ‘মেচতা’ ও কেনাফ জাতের পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ডিএই।

তবে কৃষকরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭৭৮ হেক্টর বেশি জমিতে পাট চাষ করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪ হেক্টর জমি বাদ দিয়ে মোট ৫০ হাজার ৭০৮ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

রংপুর অঞ্চলের ডিএই-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বাসস’কে জানান, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি মৌসুমেই প্রথমবারের মতো এ অঞ্চলের কৃষকরা পাট চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পাটের ধারাবাহিক ভালো ফলন ও আকর্ষণীয় দাম পাওয়ায় কৃষকরা চলতি মৌসুমে এ অর্থকরী ফসল চাষে আগ্রহী হয়ে ওঠেন। ফলে এ অঞ্চলে পাট চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়।

তিনি বলেন, ‘কৃষকরা চলতি মৌসুমে বেশি জমিতে প্রধানত উচ্চফলনশীল জাতের পাট চাষ করেছেন এবং ভালো ফলন পেয়েছেন।’

পানির কিছুটা ঘাটতি থাকলেও পাটের আঁশ আলাদা করা ও পচানোর বিষয়ে ডিএই কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছে। এর ফলে কৃষকরা উন্নত মানের আঁশ উৎপাদন করে পাটের ভালো দাম পাওয়ার সুযোগ পেয়েছেন।

সিরাজুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে পাট কাটা শেষ করার পর কৃষকরা হেক্টরপ্রতি ১৩ দশমিক ১১ বেল গড় ফলন পেয়েছেন। এ হিসাবে মোট ৬ লাখ ৬৪ হাজার ৯৭০ বেল পাট উৎপাদন হয়েছে।’

ভালো দামে পাট বিক্রি এবং প্রতি মণ ৮০০ টাকা দরে পাটের খড় বিক্রি করে কৃষকরা ভালো মুনাফা অর্জন করছেন। এছাড়া পাট চাষের আরেকটি সুবিধা হলো, ফসল তোলার পর পাটের পাতা ও গভীর শিকড় পচে জৈব সারে পরিণত হয়। এতে মাটির স্বাস্থ্য ও উর্বরতা বাড়ে।

স্বাধীনতা পুরস্কার-২০১৮ পদক (খাদ্য নিরাপত্তা) প্রাপ্ত কৃষিবিদ ড. এম এ মজিদ বলেন, চলতি মৌসুমে তুলনামূলক কম বৃষ্টিপাত হলেও অধিকাংশ কৃষক জলাশয়ে পাটগাছ পচিয়ে এবং রিবন রেটিং পদ্ধতি ব্যবহার করে উন্নত মানের পাটের আঁশ উৎপাদন করেছেন।

তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন খাতে পাটের বস্তার বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকদের কাছে পাট চাষ আরও লাভজনক হয়ে ওঠায় পাটের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

বাসস-এর সঙ্গে কথা বলতে গিয়ে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোলাপাড়া গ্রামের কৃষক মফিজার রহমান ও মজিবার রহমান বলেন, চলতি মৌসুমে তারা তোষা জাতের পাটের ভালো ফলন পেয়েছেন এবং ভালো দামেও বিক্রি করেছেন।

একইভাবে, রংপুরের বিভিন্ন গ্রামের পাটচাষি আফতাব হোসেন, জসিম উদ্দিন ও বোরহান উদ্দিন জানান, তারা তোষা জাতের পাটের বাম্পার ফলন পেয়েছেন এবং প্রতি মণ ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার ২০০ টাকা দরে তা বিক্রি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ