https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়াতে নীতি-নৈতিকতা শেষ! - atv sangbad সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়াতে নীতি-নৈতিকতা শেষ! - atv sangbad সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়াতে নীতি-নৈতিকতা শেষ! - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ নাটোরের জুয়ার আসর থেকে নগদ টাকা ও মোবাইলসহ আটক ৫ পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব গ্রেফতার, মামলা দায়ের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, প্রশাসনের উপস্থিতিতে বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী

সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়াতে নীতি-নৈতিকতা শেষ!

এস এম জামান, এটিভি সংবাদ / ৪৩৫ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন

এস এম জামান, এটিভি সংবাদ //

বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমরা কী দেখছি? রিলসের নামে যা চলছে, তা যেন এক ধরনের প্রতিযোগিতা—কে কতটা উলঙ্গ হতে পারে, কে কতটা অশ্লীল হতে পারে, কে কত কম সময়ে বেশি ভিউ পেতে পারে। শুধু বিনোদনের নামে নয়, বরং ইচ্ছাকৃতভাবে শরীর দেখিয়ে, নৈতিকতার সব সীমা লঙ্ঘন করে মানুষের নজর কাড়ার যে চেষ্টা, তা আমাদের সমাজকে এক ভয়াবহ জায়গার দিকে ঠেলে দিচ্ছে।

ভাবনার বিষয় হলো, যারা এসব ভিডিও বানাচ্ছেন, তারা কি একবারও নিজেদের সন্তান, পরিবার বা কাছের মানুষদের কথা ভাবছেন? ভাবছেন, এ কনটেন্ট তাদের সামনে গেলে তারা কী ভাববে, কী শিখবে? দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেকের কাছে এখন আর এসবের কোনো গুরুত্ব নেই। বরং নিজেদের মা, স্বামী কিংবা পরিবারের অন্য সদস্যরাও এসব ভিডিও তৈরিতে উৎসাহ দিচ্ছেন বা নিজেরাই অংশ নিচ্ছেন। তখন আর সমাজ বা পরিবারের চোখে কী দেখাবে—সে বিবেচনা যেন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে।

আসলে টাকার মোহ আর খ্যাতির নেশায় আমরা ভুলে যাচ্ছি সামাজিক দায়বদ্ধতা। একটি মেয়ে যখন অশ্লীল পোজ দিচ্ছে, একটি ছেলে যখন বিকৃত রুচির ভিডিও বানাচ্ছে, তখন তারা শুধু নিজেরাই নষ্ট হচ্ছে না—পুরো সমাজকে বিষিয়ে দিচ্ছে। এখানে শুধু ব্যক্তির ব্যাপার নয়, এটি একটি প্রজন্মের মানসিকতার সংকট। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নৈতিকতা বলতে কিছুই অবশিষ্ট থাকবে না।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, অনেকেই এখন বিশ্বাস করতে শুরু করেছে যে ভিউ-ই সর্বস্ব। ভিউ মানেই টাকা, আর টাকা মানেই সাফল্য। এই একচোখা দর্শনে আমরা নীতি-নৈতিকতা, সংস্কৃতি, সামাজিক দায়বদ্ধতা—সবকিছুকেই জলাঞ্জলি দিচ্ছি। যেখানে একসময় পরিবার মানে ছিল মমতা, লজ্জা, মূল্যবোধ—সেখানে এখন কিছু পরিবারের সদস্যই হয়ে উঠছে অশ্লীল কনটেন্ট তৈরির সহযোগী।

প্রযুক্তি আমাদের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, কিন্তু সেটিকে আমরা যদি অন্ধভাবে শুধুই স্বার্থসিদ্ধির হাতিয়ার বানাই, তাহলে সামাজিক অবক্ষয় অনিবার্য। আমাদের দরকার এখন সচেতনতা, আত্মসমালোচনা এবং দায়িত্বশীল ব্যবহার। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা নিজেদের হারিয়ে ফেলি, তাহলে যেটুকু জনপ্রিয়তা বা অর্থ আমরা অর্জন করি, সেটাও একদিন হয়ে উঠবে শূন্যতার প্রতীক।

সম্পাদকীয়/সোশ্যাল মিডিয়া/১১০৬/জেড 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ