বরিশাল ব্যুরো, এটিভি সংবাদ //
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে নগরীর চকবাজার সংলগ্ন বিউটি রোডের মুখে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর পণ্য তৈরি করার অপরাধে ফকির চান বেকারীকে ৮ হাজার এবং বগুড়া রোড এলাকার একটি কসমেটিকসের দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের গায়ের মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে ৫ হাজারসহ দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকার জরিমানা করা হয়।
এছাড়াও এসিআই কোম্পানীর স্যানিটারি ন্যাপকিন কোম্পানীর মূল্যের চেয়ে কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করার অভিযোগ পাওয়ায় নকল না আসল বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এসিআই কোম্পানীর প্রতিনিধিদের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যলয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়।
আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যলয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যলয়ের সহকারী পরিচালক অভিযান শেষে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, কোন ক্রেতার সাথে যদি বিক্রেতা প্রতিষ্ঠান প্রতারণা করেছেন এমন কোন অভিযোগ পেলে আমরা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারাদেশে যে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে যে ধরনের অভিযান পরিচালনা করছেন তার ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক এস এম জামান।
এটিভি/ভোক্তা অধিকার/অভিযান/০১০৭