https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাজনীতি করলে কি ব্যবসা করা যাবেনা? সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের - atv sangbad রাজনীতি করলে কি ব্যবসা করা যাবেনা? সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের - atv sangbad রাজনীতি করলে কি ব্যবসা করা যাবেনা? সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের - atv sangbad
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ মান্দায় ডিবির জালে মাদক কারবারি, উদ্ধার ১৮০ পিস ট্যাপেন্টাডল নোয়াখালীতে ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার জমি ফিরে পেতে নেত্রকোণার দুর্গাপুরে সংবাদ সম্মেলন। পোরশায় বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ। বেপজা পাবলিক কলেজের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্যবসায়ী শিক্ষা শাখা,রানার্স আপ মানবিক শাখা। খুলনার ফুলতলায় ইয়াবাসহ যুবক আটক। জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলীকদম প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ গাংনী পৌরসভার ডাম্পিং স্টেশনে ˆতরি জৈব সার কৃষকের মাঝে সাড়া ফেলেছে কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

রাজনীতি করলে কি ব্যবসা করা যাবেনা? সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ২১৪২ Time View
Update : শনিবার, ২২ জুন, ২০২৪, ৩:০২ অপরাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

কেউ রাজনীতি করলে তিনি কি ব্যবসা করতে পারবেন না এমন জিজ্ঞাসা সাংবাদিকদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? চাঁদা তুলে ভাত খাবে? চাঁদা তুলে পরিবার চালাবে?

ওবায়দুল কাদের বলেন, ‘ব্যবসা করলে তো আপত্তি নেই৷ সৎ ব্যবসা করলে আপত্তি নেই। অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

শনিবার (২২ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য সমাবেশস্থল পরিদর্শন করতে উদ্যানে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা।

রাজনীতিবিদদের চরিত্র হননের অপচেষ্টা চলছে এমন অভিযোগ করে কাদের বলেন, সুপরিকল্পিতভাবে ওয়ান ইলেভেনে যেটা দেখেছি দেশের রাজনীতিবিদদের নিন্দিত করা, কুৎসা রটানো৷ এ দেশ স্বাধীন করেছে, দেশের উন্নয়ন করছে রাজনীতিবিদেরা। সেই রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে ও তারা ব্যর্থ এটা প্রমাণ করতে কিছু লোক তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, এর বিরুদ্ধে প্রস্তুতও আছি।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আয়োজন সম্পন্ন। আওয়ামী লীগের শোভাযাত্রা আনন্দঘন, উৎসবমুখর হয়েছে। আগামীকাল প্রতিষ্ঠাবার্ষিকীতেও স্বতস্ফূর্ত, সুশৃঙ্খল ও আনন্দঘন উপস্থিতি হবে।

কাদের বলেন, ‘নির্ধিদ্বায় বলতে পারি, বাঙালির জীবিনে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন তা আওয়ামী লীগের হাত ধরে৷ স্বাধীনতা আর বঙ্গবন্ধু কন্যার হাত ধরে শ্রেষ্ঠ উপহার উন্নয়ন। উন্নয়ন আর অর্জনে একাকার হয়ে গেছে।’

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘অপ্রাপ্তির বিষয় সেভাবে দেখছি না। প্রাপ্তির খাতায় হিসাব করে এগিয়ে যাচ্ছি৷ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাপ্তিটা রাজনৈতিক। আমাদের অসমাপ্ত কাজ বিজয়কে সুসংহত করতে পারিনি৷ সাম্প্রদায়িকতা বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এই সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা ও পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে৷’

ওবায়দুল কাদের বলেন, আমাদের বার্তা নতুন কিছু না৷ আমরা আমাদের পার্টির নির্বাচনী ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার বাস্তবায়ন। আমরা একদিক থেকে বলতে পারি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা জরুরি, এটা আমাদের অঙ্গীকার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমাদের অনেক উন্নয়ন কাজ চলমান, যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো, এমআরটি লাইন ১ ও ৫, মাতারবাড়ি, পায়রা, রূপপুর এই কাজগুলো সুসম্পন্ন করতে হবে। এটাই দায়িত্ব ও কর্তব্য। আমরা রাজনীতি করি মানুষের জন্য। মানুষের সঙ্গে ছিলাম, আছি ও থাকব।

এসময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য আনিসুল ইসলাম, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ