https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ নরসিংদীতে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭ - atv sangbad নরসিংদীতে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭ - atv sangbad নরসিংদীতে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭ - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

নরসিংদীতে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭

নরসিংদী প্রতিনিধি, এটিভি সংবাদ / ১৭৪ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

নরসিংদী প্রতিনিধি, এটিভি সংবাদ // 

নরসিংদীর পৌর শহরে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) রাতে শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পৌর শহরের আরশিনগর এলাকায় দুই ব্যক্তি চলন্ত যানবাহন থেকে টাকা তুলছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার তাদের আটক করে বিষয়টি জানতে চাইলে হঠাৎ করে ৩০–৩৫ জন লোক অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়।

হামলাকারীরা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে এবং আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন, পরে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে সম্প্রতি নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন শামীম আনোয়ার। ওই ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন মহলের চাপ ও হুমকির মুখে ছিলেন। এমনকি নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি নিজের ওপর হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। তাদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা সম্ভব নয়, তবে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এটিভি/নরসিংদী/আটক ৭/কেএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ