শেখ কামরুজ্জামান রানা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি //
গোপালগঞ্জে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সাহিত্য হয়েছেন, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং এনটিভি’র স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় গোপালগঞ্জ শহরের খ্রিস্টান পাড়া এলাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
সাংবাদিক সারমাত গোপালগঞ্জ জজকোর্টের প্রায়ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট এসকেন্দার আলী সরদারের দ্বিতীয় ছেলে। মৃত্যুর পরে সে স্ত্রীসহ তিন কন্যা সন্তান রেখে গেছেন।

সাংবাদিক সারমাতের জানাজায় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাহবুব হোসেন সারমাত হার্টের সমস্যায় ভুগছিলেন। সাংবাদিক সারমাত প্রায় তিন দশক ধরে সাংবাদিকতা করে আসছিলেন তিনি গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
এটিভি/গোপালগঞ্জ/রানা/এইচ