https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের অনশন, অসুস্থ ৮! - atv sangbad তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের অনশন, অসুস্থ ৮! - atv sangbad তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের অনশন, অসুস্থ ৮! - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের অনশন, অসুস্থ ৮!

ওবায়দুল কবির, এটিভি সংবাদ / ১২০ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

ওবায়দুল কবির, এটিভি সংবাদ //

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে কঠোর কর্মসূচির হিসেবে অনশনে বসেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। দশম দিনের মতো চলা আন্দোলনে অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছে আট শিক্ষক। ইতিমধ্যে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সাংবাদিকদের এই তথ্য জানান শিক্ষক প্রতিনিধিরা।

তারা জানান, সকাল ১০টা থেকে শহীদ মিনারে শুরু হয়েছে দশম দিনের কর্মসূচি। এরই মধ্যে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন পঞ্চাশ জনেরও অধিক শিক্ষক। তাদের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আট জন।

আন্দোলনকারীরা বলেন, শিক্ষকদের দাবি না মেনে সরকার অমানবিকতার দৃষ্টান্ত তৈরি করছে।

এদিকে, সোমবারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন।

ওই শিক্ষক আন্দোলনের নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিঝী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবো। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করবো।

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ১২ অক্টোবর থেকে আন্দোলনে আছেন শিক্ষক-কর্মচারীরা।

এটিভি/শিক্ষক কর্মচারী আন্দোলন/এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ