https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বর্তমান সংবিধানে গণভোট করার সুযোগ নেই: আমীর খসরু - atv sangbad বর্তমান সংবিধানে গণভোট করার সুযোগ নেই: আমীর খসরু - atv sangbad বর্তমান সংবিধানে গণভোট করার সুযোগ নেই: আমীর খসরু - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

বর্তমান সংবিধানে গণভোট করার সুযোগ নেই: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ / ১৫৫ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ //

বর্তমান সংবিধানে ‘গণভোট করার সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের ক্রাইম রিপোর্টার্স মিলনায়তনে আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে এক গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন (ধারা) নেই, কোনো অপসন (সুযোগ) নেই। সুতরাং আমাকে সংবিধান মানতে হবে।

বিএনপি নেতা বলেন, হ্যাঁ, গণভোট সবসময় হয়। যেটা আপনি জনগণের মতামত নিয়ে সংসদে পাস করবেন। ওটা পাস করার পরে আপনি গণভোটে যেতে পারবেন। এই যে গণভোট আগে করা নিয়ে কথা হচ্ছে। গণভোট আগে না, নির্বাচনের দিনেও করা এই সংবিধানে এলাউ করে না। সংসদে পাস হওয়ার আগে গণভোটের কোনো সুযোগ নেই।

আমীর খসরু বলেন, তারপরও বিএনপি খুব উদার হয়ে শুধুমাত্র যাতে দেশে সহনশীল একটা রাজনীতি থাকে, দেশে পরস্পরের প্রতি সম্মানবোধ থাকে, যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, দেশে মধ্যে সাংঘর্ষিক কিছু না হয়, সেদিক মাথায় রেখে উদার হয়ে নির্বাচনের দিন গণভোটে রাজি হয়েছি। এটা বিএনপির উদারতা।

আমীর খসরু আরও বলেন, মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। আর দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত। সেটা বিনিয়োগ হোক, ব্যবসা-বাণিজ্য হোক, মানুষের পারিবারিক সিদ্ধান্ত হোক। সবার কথা ভাই, নির্বাচনটা হয়ে যাক, তারপর আমরা এগুলো করব। সবকিছু স্থগিত, স্থবির।

বিএনপি নেতা বলেন, একটা দেশ কী এভাবে চলতে পারে। এরপরে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বিলম্বিত করতে চায় তারা কী গণতন্ত্রের পক্ষের মানুষ? না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই দলগুলো রাজনীতির মাঠে নেমেছে।

শাহীন আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, যুব দল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ বক্তব্য দেন। লেখক মোহাম্মদ ফয়েজ উদ্দিনের ‘আগামীর উন্নত জাতি গঠনের দিক-নির্দেশনামূলক সুপারিশ’ শীর্ষক গ্রন্থে প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভা হয়।

এটিভি/বিএনপি/আমীর খসরু/এন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ