https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং পড়ে নিহত ৩ - atv sangbad ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং পড়ে নিহত ৩ - atv sangbad ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং পড়ে নিহত ৩ - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং পড়ে নিহত ৩

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ / ১২৩ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ //

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজনের অবস্থা গুরুতর।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ ডিভিশনের ডেপুটি কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধারকারী দলের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, আরমানিটোলার কসাইটুলিতে একটি পাঁচতলা ভবন থেকে রেলিং, বাঁশের ভারা ও ধ্বংসস্তূপ পথচারীদের ওপর ধসে পড়ায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আরও একজন গুরুতর অবস্থায় রয়েছেন।

নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন রাফিউল ইসলাম (২১) ও সবুজ (৩০)। নিহত অন্যজনের নাম জানা যায়নি।

নিহত রাফিউল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বায়ান্ন ব্যাচের শিক্ষার্থী। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।

আজ সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।

কম্পন টের পেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫; কেন্দ্রস্থল ছিল নরসিংদীর পশ্চিম–দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে।

পাশের দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির গণমাধ্যম সংস্থা এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

এটিভি/রাজধানীতে ভূমিকম্প/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ