এদিকে আজ দুপুরে আদনান ‘আলহামদুলিল্লাহ!’ লিখে পোস্ট দিয়ে তার কমেন্টবক্সে পরিষ্কার করেন বিয়ের কথা।
তালাকের ৪০ দিনেই স্ত্রীকে ফিরিয়ে নিলেন আবু ত্বহা
অনলাইন ডেস্ক, এটিভি সংবাদঃ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার সাবেক স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত ২১ অক্টোবর। খোলা তালাকের ৪০ দিন পর আবারও সাবেক স্ত্রী সাবিকুন্নাহার সারাহকে বিয়ে করলেন ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পুনরায় বিয়ের ঘোষণা দেন সাবিকুন নাহার নিজেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ইসলামী আইনে তালাকের পর স্ত্রীকে পুনরায় বিয়ের বিষয়ে কী নিয়ম রয়েছে, তা নিয়ে আদনানের সমালোচনা করছেন নেটিজেনরা।
এদিকে আজ দুপুরে আদনান ‘আলহামদুলিল্লাহ!’ লিখে পোস্ট দিয়ে তার কমেন্টবক্সে পরিষ্কার করেন বিয়ের কথা।