https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর ম/র/দে/হ উদ্ধারে ১০ সংগঠনের প্রতিবাদ - atv sangbad নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর ম/র/দে/হ উদ্ধারে ১০ সংগঠনের প্রতিবাদ - atv sangbad নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর ম/র/দে/হ উদ্ধারে ১০ সংগঠনের প্রতিবাদ - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর ম/র/দে/হ উদ্ধারে ১০ সংগঠনের প্রতিবাদ

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৬১ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭:০২ অপরাহ্ন
নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর ম/র/দে/হ উদ্ধারে ১০ সংগঠনের প্রতিবাদ
নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর ম/র/দে/হ উদ্ধারে ১০ সংগঠনের প্রতিবাদ

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ //

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর ১৩ বছর বয়সী স্কুলছাত্রী আকলিমার মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে ১০টি মানবাধিকার সংগঠন। সোমবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানায় তারা।

প্রতিবাদকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে—নারী উন্নয়ন শক্তি, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লোয়ারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, গ্রীনবাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, জাগো নারী ফাউন্ডেশন, জাতীয় গার্হস্থ নারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেস।

বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জের বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর ১৩ বছর বয়সী স্কুলছাত্রী আকলিমার মরদেহ উদ্ধারের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।

এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নয়, বরং সারা দেশে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার ওপর গুরুতর প্রশ্ন তুলে ধরেছে।বিবৃতিতে আরো বলা হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত আকলিমা দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। রবিবার দুপুরের পর থেকে সে নিখোঁজ থাকলেও দীর্ঘ সময় অনুসন্ধানের পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয় এবং মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা একটি জঘন্য ও পরিকল্পিত অপরাধের সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং সমাজে

বিচারহীনতার সংস্কৃতি দৃঢ় হয়। এ ধরনের ঘটনা শিশুদের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায়বিচারের প্রতি সাধারণ মানুষের আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে।

এই প্রেক্ষাপটে, নিম্নস্বাক্ষরকারী ১০টি মানবাধিকার ও সামাজিক সংগঠন একযোগে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট নিম্নোক্ত জোর দাবি জানাচ্ছে—

১. এই হত্যাকাণ্ডে জড়িত সকল প্রত্যক্ষ ও পরোক্ষ আসামিকে দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
২. তদন্ত প্রক্রিয়া দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে।

৩. অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাভিত্তিক কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবেআমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ শুধু ভুক্তভোগীর ন্যায়বিচারই নিশ্চিত করবে না, বরং সমাজে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেবে—নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ওকে হত্যাকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এটিভি/এসএম/জাতীয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ