https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ তা/মা/ক/জাত দ্রব্যের সংজ্ঞায় নি/কো/টি/ন পাউচ অন্তর্ভুক্ত - atv sangbad তা/মা/ক/জাত দ্রব্যের সংজ্ঞায় নি/কো/টি/ন পাউচ অন্তর্ভুক্ত - atv sangbad তা/মা/ক/জাত দ্রব্যের সংজ্ঞায় নি/কো/টি/ন পাউচ অন্তর্ভুক্ত - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

তা/মা/ক/জাত দ্রব্যের সংজ্ঞায় নি/কো/টি/ন পাউচ অন্তর্ভুক্ত

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৩২ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
তা/মা/ক/জাত দ্রব্যের সংজ্ঞায় নি/কো/টি/ন পাউচ অন্তর্ভুক্ত
তা/মা/ক/জাত দ্রব্যের সংজ্ঞায় নি/কো/টি/ন পাউচ অন্তর্ভুক্ত

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ  //

দেশে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ আরো শক্তিশালী করার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। অধ্যাদেশ জারির লক্ষ্যে অবিলম্বে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করতে হবে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুমোদিত অধ্যাদেশের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করে বলা হয়েছে, ইমার্জিং টোব্যাকো প্রডাক্টস, যেমন ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, হিটেড টোব্যাকো প্রডাক্ট ইত্যাদির ব্যবহার, উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে।

‘তামাকজাত দ্রব্য’-এর সংজ্ঞার আওতায় নিকোটিন পাউচ অন্তর্ভুক্ত করা হয়েছে।আরো বলা হয়েছে, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপানের পাশাপাশি সকল প্রকার তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ধূমপানের জন্য নির্ধারিত স্থান রাখার বিধান সরকারের নির্দেশনার শর্তাধীন করা হয়েছে। ‘পাবলিক প্লেস’ ও ‘পাবলিক পরিবহণ’-এর সংজ্ঞা ও অধিক্ষেত্র সম্প্রসারণ করা হয়েছে।

বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্রদর্শনসহ ইন্টারনেট বা অন্য যেকোনো মাধ্যমে তামাকজাত দ্রব্যের সব প্রকার বিজ্ঞাপন, প্রচার ও প্রসার নিষিদ্ধ করা হয়েছে। তামাকজাত দ্রব্যের প্যাকেটের গায়ে ৫০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ এলাকা জুড়ে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবাণী মুদ্রণের বিধান সংযোজন করা হয়েছে।দীর্ঘ অপেক্ষার পর হলেও ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ অনুমোদন করায় উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামাক নিয়ন্ত্রণ আন্দোলনের সংগঠক আইনজীবী ও নীতি বিশ্লেষক সৈয়দ মাহবুবুল আলম।

তিনি বলেন, জনস্বাস্থ্যের রক্ষার জন্য এই আইনের সংশোধনী গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।

তবে আইনের কার্যকর বাস্তবায়নে দ্রুত বিধিমালা প্রণয়ন করতে হবে।উল্লেখ্য, তামাক ব্যবহার ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। তামাক ব্যবহারজনিত রোগে বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের অকাল মৃত্যু ঘটে। বিষয়টি বিচেনায় নিয়ে অন্তর্বর্তী সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে গত বছরের ৯ ডিসেম্বর অধ্যাদেশ সংশোধনে একটি পর্যালোচনা কমিটি গঠন করে। যে কমিটির সুপারিশ আমলে নিয়ে আইনের সংশোধনী অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

এটিভি/এসএম/জাতীয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ